Ephesians 3:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন ঈমানের মধ্য দিয়ে মসীহ্ তোমাদের অন্তরে বাস করেন; যেন তোমরা মহব্বতে দৃঢ়-রোপিত ও দৃঢ়ভাবে স্থাপিত হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্ট তোমাদের অন্তরে অধিষ্ঠান করেন। আমি প্রার্থনা করি, তোমরা প্রেমে দৃঢ়মূল ও প্রতিষ্ঠিত হয়ে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন বিশ্বাস দ্বারা খ্রীষ্ট তোমাদের হৃদয়ে বাস করেন; যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি প্রার্থনা করি য়েন বিশ্বাসের মধ্য দিয়ে খ্রীষ্ট তোমাদের হৃদয়ের মধ্যে বাস করেন৷ য়েন তোমাদের জীবন প্রেমে সুদৃঢ় হয় ও প্রেমরূপ ভিতের উপর গড়ে উঠতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্ট তোমাদের অন্তরে বাস করেন; যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হয়ে-
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন বিশ্বাস দ্বারা খ্রীষ্ট তোমাদের হৃদয়ে বাস করেন; যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর বিশ্বাসের মধ্য দিয়ে খ্রীষ্ট তোমাদের অন্তর পরিপূর্ণভাবে অধিকার করেন। আমি আরও প্রার্থনা করি যেন খ্রীষ্টের ভালবাসার মধ্যে তোমরা গভীরভাবে ডুবে গিয়ে স্থির হও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর ঈমানের মধ্য দিয়ে মসীহ্ তোমাদের দিল পরিপূর্ণভাবে অধিকার করেন। আমি আরও মুনাজাত করি যেন মসীহের মহব্বতের মধ্যে তোমরা গভীরভাবে ডুবে গিয়ে স্থির হও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তোমাদের বিশ্বাসহেতু খ্রীষ্ট যেন তোমাদের অন্তরে বাস করেন। প্রেমে প্রতিষ্ঠিত ও সংযুক্ত হয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রার্থনা করি যেন বিশ্বাসের মধ্য দিয়ে খ্রীষ্ট তোমাদের হৃদয়ের মধ্যে বাস করেন৷ যেন তোমাদের জীবন প্রেমে সুদৃঢ় হয় ও প্রেমরূপ ভিতের উপর গড়ে উঠতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্ট তোমাদের হৃদয়ে বাস করেন; যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হয়ে