Ephesians 3:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং জ্ঞানাতীত যে মসীহের মহব্বত, তা যেন জানতে সমর্থ হও আর এইভাবে যেন আল্লাহ্‌র সমস্ত পূর্ণতার উদ্দেশে পূর্ণ হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্ঞানের অতীত খ্রীষ্টের এই প্রেম অবগত হয়ে তোমরা যেন ঈশ্বরের সকল পূর্ণতায় ভরপুর হয়ে ওঠো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং জ্ঞানাতীত যে খ্রীষ্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশে পূর্ণ হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টের প্রেম এতো মহান য়ে কোন মানুষের পক্ষে সত্যি করে তা জানা সন্ভব নয়৷ আমি প্রার্থনা করছি য়েন তোমরা সেই প্রেম উপলধ্ধি করতে পার; আর তাতেই তোমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রকৃতিতে পূর্ণ হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং জ্ঞানের বাইরে যে খ্রীষ্টের ভালবাসা, তা যেন জানতে চেষ্টা করো, এই ভাবে যেন ঈশ্বরের সব পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশে পূর্ণ হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের সেই ভালবাসা বুদ্ধি দিয়ে জানা যায় না; তবুও আমি প্রার্থনা করি যেন তোমরা সেই ভালবাসা বুঝতে পার, যাতে ঈশ্বরের সমস্ত পূর্ণতায় তোমরা পরিপূর্ণ হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের সেই মহব্বত বুদ্ধি দিয়ে জানা যায় না; তবুও আমি মুনাজাত করি যেন তোমরা সেই মহব্বত বুঝতে পার, যাতে আল্লাহ্‌র সমস্ত পূর্ণতায় তোমরা পরিপূর্ণ হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জ্ঞানাতীত প্রেম উপলব্ধি করে তোমরা যেন ঈশ্বরের পূর্ণতায় পূর্ণ হয়ে উঠতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টের প্রেম এতো মহান যে কোন মানুষের পক্ষে সত্যি করে তা জানা সম্ভব নয়৷ আমি প্রার্থনা করছি যেন তোমরা সেই প্রেম উপলদ্ধি করতে পার আর তাতেই তোমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রকৃতিতে পূর্ণ হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং জ্ঞানের বাইরে যে খ্রীষ্টের ভালবাসা, তা যেন জানতে চেষ্টা করো, এই ভাবে যেন ঈশ্বরের সব পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও।