Ephesians 3:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আগের যুগের মানুষের কাছে সেই নিগূঢ়তত্ত্ব এভাবে জানানো হয় নি, যেভাবে এখন পাক-রূহের মধ্য দিয়ে তাঁর পবিত্র প্রেরিত ও নবীদের কাছে প্রকাশিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য প্রজন্মের মানুষের কাছে এই সত্য ব্যক্ত হয়নি, যেমন বর্তমান প্রজন্মে ঈশ্বরের পবিত্র প্রেরিতশিষ্যদের এবং ভাববাদীদের কাছে পবিত্র আত্মা তা প্রকাশ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিগত পুরুষপরম্পরায় সেই নিগূঢ়তত্ত্ব মনুষ্যসন্তানদিগকে এইরূপে জ্ঞাত করা যায় নাই, যেরূপে এখন আত্মাতে তাঁহার পবিত্র প্রেরিত ও ভাববাদিগণের নিকটে প্রকাশিত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর আগে যাঁরা পৃথিবীতে ছিলেন, তাঁদের কাছে এই নিগূঢ়তত্ত্ব জানানো হয় নি৷ কিন্তু এখন সেই নিগূঢ়তত্ত্ব তিনি তাঁর পবিত্র প্রেরিত ও ভাববাদীদের কাছে আত্মার মাধ্যমে ব্যক্ত করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যা অন্য প্রজন্মের মানব জাতির মধ্যে জানা ছিল না, যেভাবে এখন আত্মাতে তাঁর পবিত্র প্রেরিত ও ভাববাদীদের কাছে প্রকাশিত হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিগত পুরুষপরমপরায় সেই নিগূঢ়তত্ত্ব মনুষ্য-সন্তানদিগকে এইরূপে জ্ঞাত করা যায় নাই, যেরূপে এখন আত্মাতে তাঁহার পবিত্র প্রেরিত ও ভাববাদিগণের নিকটে প্রকাশিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই গুপ্ত উদ্দেশ্য পবিত্র আত্মার দ্বারা এখন যেভাবে তাঁর পবিত্র প্রেরিত্‌ ও নবীদের কাছে প্রকাশিত হয়েছে, আগের সব যুগের লোকদের কাছে সেইভাবে প্রকাশিত হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই গোপন উদ্দেশ্য পাক-রূহের দ্বারা এখন যেভাবে তাঁর পবিত্র সাহাবী ও নবীদের কাছে প্রকাশিত হয়েছে, আগের সব যুগের লোকদের কাছে সেইভাবে প্রকাশিত হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পবিত্র আত্মার সাহায্যে সেই তত্ত্ব এখন যেভাবে তাঁর পুণ্যশ্লোক প্রেরিত-শিষ্য ও নবীদের কাছে অভিব্যক্ত হয়েছে তেমনভাবে অতীতে কোন যুগে তা মানবসন্তানদের কাছে ব্যক্ত হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর আগে যাঁরা পৃথিবীতে ছিলেন, তাঁদের কাছে এই নিগূঢ়তত্ত্ব জানানো হয় নি৷ কিন্তু এখন সেই নিগূঢ়তত্ত্ব তিনি তাঁর পবিত্র প্রেরিত ও ভাববাদীদের কাছে আত্মার মাধ্যমে ব্যক্ত করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতীতে এক পুরুষ থেকে আর এক পুরুষে সেই লুকানো সত্যে মানুষের সন্তানদের এই ভাবে জানানো যায় নি, যেভাবে এখন আত্মাতে তাঁর পবিত্র প্রেরিত ও পবিত্র ভাববাদীদের কাছে প্রকাশিত হয়েছে।