Ephesians 3:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত ইঞ্জিলের মধ্য দিয়ে মসীহ্ ঈসাতে অ-ইহুদীরাও উত্তরাধিকারের সহভাগী, দেহের একই অঙ্গের সহভাগী ও প্রতিজ্ঞার সহভাগী হয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই গুপ্তরহস্য হল, সুসমাচারের মাধ্যমে অইহুদিরা ইস্রায়েলীদের সঙ্গে একই উত্তরাধিকারের শরিক, একত্রে একই দেহের বিভিন্ন অঙ্গ এবং খ্রীষ্ট যীশুতে একই প্রতিশ্রুতির যৌথ অংশীদার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ সুসমাচার দ্বারা খ্রীষ্ট যীশুতে পরজাতীয়েরা সহদায়াদ, দেহের সহাঙ্গ ও প্রতিজ্ঞার সহভাগী হয়;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই হল নিগূঢ়তত্ত্ব - যাঁরা অইহুদী তারা ইহুদীদের সঙ্গে সমানভাবে সব আশীর্বাদ পাবে৷ ইহুদী ও অইহুদী উভয়েই এক সঙ্গে একই দেহের সদস্য৷ খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর য়ে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তারা একসঙ্গে ভোগ করবে৷ অইহুদীরা সুসমাচারের মধ্য দিয়ে এই সব কিছু পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বস্তুত সুসমাচার এর মাধ্যমে খ্রীষ্ট যীশুতে পর জাতীয়রা উত্তরাধিকারী, একই দেহের অঙ্গ ও প্রতিজ্ঞার সহভাগী হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ সুসমাচার দ্বারা খ্রীষ্ট যীশুতে পরজাতীয়েরাও সহদায়াদ, দেহের সহাঙ্গ ও প্রতিজ্ঞার সহভাগী হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই গুপ্ত উদ্দেশ্য হল এই-সুখবরের মধ্য দিয়ে অযিহূদীরা খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত হয়ে যিহূদীদের সংগে একই সুযোগের অধিকারী হবে, একই দেহের অংশ হবে, আর একই প্রতিজ্ঞা করা আশীর্বাদের ভাগী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই গোপন উদ্দেশ্য হল এই-সুসংবাদের মধ্য দিয়ে অ-ইহুদীরা মসীহ্ ঈসার সংগে যুক্ত হয়ে ইহুদীদের সংগে একই সুযোগের অধিকারী হবে, একই শরীরের অংশ হবে, আর একই ওয়াদা করা দোয়ার ভাগী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অর্থাৎ সুসমাচার প্রচারের ফলে খ্রীষ্ট যীশুতে সংযুক্ত হয়ে বিজাতীয়েরাও আমাদের সঙ্গে একই উত্তরাধিকারের শরিক, একই দেহের অঙ্গপ্রত্যঙ্গ এবং খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের দেওয়া একই প্রতিশ্রুতির অংশীদার হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই হল নিগূঢ়তত্ত্ব — যারা অ-ইহুদী তারা ইহুদীদের সঙ্গে সমানভাবে সব আশীর্বাদ পাবে৷ ইহুদী ও অইহুদী উভয়েই এক সঙ্গে একই দেহের সদস্য৷ খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তারা একসঙ্গে ভোগ করবে৷ অইহুদীরা সুসমাচারের মধ্য দিয়ে এই সব কিছু পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বস্তুত সুসমাচার এর মাধ্যমে খ্রীষ্ট যীশুতে অইহূদিয়রা উত্তরাধিকারী, একই দেহের অঙ্গ ও প্রতিজ্ঞার সহভাগী হয়;