Ephesians 3:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌র রহমতের যে দান তাঁর পরাক্রমের কর্মশক্তি গুণে আমাকে দেওয়া হয়েছে, সেই অনুসারে আমি সেই ইঞ্জিলের পরিচারক হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের পরাক্রমের সক্রিয়তায়, তাঁরই অনুগ্রহ দানের দ্বারা আমি এই সুসমাচারের পরিচারক হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের অনুগ্রহের যে দান তাঁহার শক্তির কার্য্যসাধন অনুসারে আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি সেই সুসমাচারের পরিচারক হইয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের বিশেষ অনুগ্রহ দানের ফলে সেই সুসমাচার প্রচার করার জন্য আমি দাস হলাম; ঈশ্বর তাঁর নিজ পরাক্রমে আমাকে সেই অনুগ্রহ দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বরের অনুগ্রহের যে দান তার শক্তির কার্য্যসাধন অনুসারে আমাকে দেওয়া হয়েছে, সেই অনুসারে আমি সুসমাচারের দাস হয়েছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের অনুগ্রহের যে দান তাঁহার শক্তির কার্যসাধন অনুসারে আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি সেই সুসমাচারের পরিচারক হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাঁর মহা শক্তি অনুসারে আমাকে যে দয়া করেছেন সেই দয়ার দান হিসাবে তিনি আমাকে সুখবর প্রচার করবার কাজ দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ তাঁর মহাশক্তি অনুসারে আমাকে যে রহমত করেছেন সেই রহমতের দান হিসাবে তিনি আমাকে সুসংবাদ তবলিগ করবার কাজ দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের সক্রিয় পরাক্রমে, তাঁরই অনুগ্রহের ফলে আমি এই সুসমাচার প্রচার করার রজন্য নিযুক্ত হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের বিশেষ অনুগ্রহ দানের ফলে সেই সুসমাচার প্রচার করার জন্য আমি দাস হলাম; ঈশ্বর তাঁর নিজ পরাক্রমে আমাকে সেই অনুগ্রহ দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের অনুগ্রহের যে দান তার আশ্চর্য্য কার্য্য সাধন অনুসারে আমাকে দেওয়া হয়েছে, সেই অনুসারে আমি সুসমাচারের দাস হয়েছি।