Ephesians 3:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও আমি সমস্ত পবিত্র লোকদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম তবুও আমাকে এই রহমত দেওয়া হয়েছে, যাতে অ-ইহুদীদের কাছে আমি মসীহের সেই ধনের বিষয়ে সুখবর তবলিগ করি, যে ধনের অনুসন্ধান করে ওঠা যায় না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের সকল পবিত্রগণের মধ্যে আমি সর্বাপেক্ষা তুচ্ছ হলেও এই অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছিল, যেন খ্রীষ্টের অতুল ঐশ্বর্যের সুসমাচার অইহুদিদের কাছে প্রচার করি;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্ব্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে, যাহাতে পরজাতিদের কাছে আমি খ্রীষ্টের সেই ধনের বিষয়ে সুসমাচার প্রচার করি, যে ধনের সন্ধান করিয়া উঠা যায় না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের সমস্ত লোকের মধ্যে আমি নিতান্ত নগন্য; কিন্তু ঈশ্বর আমাকে এক বরদান করেছেন য়েন আমি অইহুদীদের কাছে খ্রীষ্টেতে য়ে ধারণাতীত সম্পদ আছে তা সুসমাচারের মাধ্যমে তাদের জানাই৷ সেই সম্পদ এত অগাধ য়ে সম্পূর্ণভাবে তা বুঝতে পারা যায় না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি সব পবিত্রদের মাঝে সব থেকে ছোট হলেও আমাকে এই অনুগ্রহ দেওয়া হয়েছে, যাতে পরজাতিদের কাছে আমি খ্রীষ্টের সেই ধনের বিষয় সুসমাচার প্রচার করি, যে ধনের খোঁজ করে ওঠা যায় না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে, যাহাতে পরজাতিদের কাছে আমি খ্রীষ্টের সেই ধনের বিষয়ে সুসমাচার প্রচার করি, যে ধনের সন্ধান করিয়া উঠা যায় না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের সমস্ত লোকদের মধ্যে আমার চেয়ে নীচু আর কেউ নেই, তবুও খ্রীষ্টের যে সম্পদের কথা সম্পূর্ণভাবে বুঝতে পারা যায় না, অযিহূদীদের কাছে সেই সম্পদের সুখবর জানাবার কাজ ঈশ্বর দয়া করে আমাকেই দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র সমস্ত বান্দাদের মধ্যে আমার চেয়ে নীচু আর কেউ নেই, তবুও মসীহের যে সম্পদের কথা সম্পূর্ণভাবে বুঝতে পারা যায় না, অ-ইহুদীদের কাছে সেই সম্পদের সুসংবাদ জানাবার কাজ আল্লাহ্ রহমত করে আমাকেই দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের ভক্তজনের মধ্যে সবচেয়ে নগণ্য যে আমি, সেই আমাকেই বিজাতীয়দের কাছে খ্রীষ্টের অতুল ঐশ্বর্যের সুসমাচার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের সমস্ত লোকের মধ্যে আমি নিতান্ত নগন্য; কিন্তু ঈশ্বর আমাকে এক বরদান করেছেন যেন আমি অইহুদীদের কাছে খ্রীষ্টেতে যে ধারণাতীত সম্পদ আছে তা সুসমাচারের মাধ্যমে তাদের জানাই৷ সেই সম্পদ এত অগাধ যে সম্পূর্ণভাবে তা বুঝতে পারা যায় না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সব পবিত্রদের মাঝে সব থেকে ছোট হলেও আমাকে এই অনুগ্রহ দেওয়া হয়েছে, যাতে অইহূদিদের কাছে আমি খ্রীষ্টের সেই ধনের বিষয় সুসমাচার প্রচার করি, যে ধনের খোঁজ করে ওঠা যায় না;