Ephesians 3:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আদি থেকে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ্‌তে যা গুপ্ত ছিল, সেই নিগূঢ়তত্ত্বের পরিকল্পনা যে কি তাও যেন তাদের চোখের সামনে প্রকাশ করি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং এই গুপ্তরহস্যের প্রয়োগ প্রত্যেকের কাছে স্পষ্ট করে দিই, যা অতীতকালে সবকিছুর সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে গুপ্ত রাখা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যাহা আদি অবধি সমুদয়ের সৃষ্টিকর্ত্তা ঈশ্বরের কাছে গুপ্ত থাকিয়া আসিয়াছে, সেই নিগূঢ়তত্ত্বের বিধান কি, তাহা প্রকাশ করি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের নিগূঢ় পরিকল্পনার কথা সকলকে জানাবার ভার ঈশ্বর আমায় দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যা আগে থেকে সব কিছুর সৃষ্টিকর্ত্তা ঈশ্বরের কাছে গোপন থেকেছে, সেই গোপন তত্বের বিধান কি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যাহা আদি অবধি সমুদয়ের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে গুপ্ত থাকিয়া আসিয়াছে, সেই নিগূঢ়তত্ত্বের বিধান কি, তাহা প্রকাশ করি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তাঁর গুপ্ত উদ্দেশ্য যে কিভাবে কাজে লাগানো হবে তা প্রকাশ করবার ভারও তিনি আমার উপর দিয়েছেন। সব কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর এত কাল ধরে তাঁর সেই উদ্দেশ্য গুপ্ত রেখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তাঁর গোপন উদ্দেশ্য যে কিভাবে কাজে লাগানো হবে তা প্রকাশ করবার ভারও তিনি আমার উপর দিয়েছেন। সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ্‌ এত কাল ধরে তাঁর সেই উদ্দেশ্য গোপন রেখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন যে গূঢ়তত্ত্ব যুগ যুগ ধরে সর্বস্রষ্টা ঈশ্বরেরই মাঝে নিহিত ছিল তা প্রকাশিত হয়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের নিগূঢ় পরিকল্পনার কথা সকলকে জানাবার ভার ঈশ্বর আমায় দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যা পূর্বকাল থেকে সব কিছুর সৃষ্টিকর্ত্তা ঈশ্বরের কাছে গোপন থেকেছে, সেই গোপন তত্বের বিধান কি,