Ephesians 4:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েক জনকে নবী, কয়েকজনকে সুসমাচার-তবলিগকারী ও কয়েকজনকে ইমাম ও শিক্ষক করে মনোনীত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনিই কয়েকজনকে প্রেরিতশিষ্য, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষকরূপে দান করেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনিই কয়েক জনকে প্রেরিত, কয়েক জনকে ভাববাদী, কয়েক জনকে সুসমাচার-প্রচারক ও কয়েক জনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই খ্রীষ্ট লোকদের বরদান করলেন, তাদের কয়েকজনকে প্রেরিত করলেন, আবার কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে শিক্ষক ও পালক হবার ক্ষমতা দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনিই কয়েক জনকে প্রেরিত, ভাববাদী, সুসমাচার-প্রচারক এবং কয়েক জনকে পালক ও শিক্ষাগুরু করে দান করেছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনিই কয়েক জনকে প্রেরিত, কয়েক জনকে ভাববাদী, কয়েক জনকে সুসমাচার-প্রচারক ও কয়েক জনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনিই কিছু লোককে প্রেরিত্‌, কিছু লোককে নবী, কিছু লোককে সুখবর প্রচারক এবং কিছু লোককে পালক ও শিক্ষক হিসাবে নিযুক্ত করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনিই কিছু লোককে সাহাবী, কিছু লোককে নবী, কিছু লোককে সুসংবাদ তবলিগকারী এবং কিছু লোককে জামাতের ইমাম ও ওস্তাদ হিসাবে নিযুক্ত করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই ঈশ্বরভক্তদের সেবাকর্মে দক্ষ করে তোলার জন্য এবং খ্রীষ্টের দেহরূপী মণ্ডলীকে সংগঠিত করার জন্য কযেকজনকে প্রেরিতশিষ্যরূপে, কয়েকজনকে নবীরূপে, কিছু লোককে সংঘপাল ও শিক্ষাগুরুরূপে মনোনীত করেছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই খ্রীষ্ট লোকদের বরদান করলেন, তাদের কয়েকজনকে প্রেরিত করলেন, আবার কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে শিক্ষক ও পালক হবার ক্ষমতা দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনিই কয়েকজনকে প্রেরিত, ভাববাদী, সুসমাচার প্রচারক এবং কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করে দান করেছেন,