Ephesians 4:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা মহব্বতে সত্যনিষ্ঠ হয়ে যিনি মস্তক, যিনি মসীহ্ সমস্ত বিষয়ে তাঁর উদ্দেশে বৃদ্ধি পাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর পরিবর্তে আমরা প্রেমে সত্য প্রকাশ করব এবং সব বিষয়ে খ্রীষ্টের মতো হয়ে উঠব, যিনি তাঁর দেহের মস্তক; আর সেই দেহ হল মণ্ডলী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ব্ববিষয়ে তাঁহার উদ্দেশে বৃদ্ধি পাই,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা বরং প্রেমের সঙ্গে সত্য কথাই বলব, এইভাবে খ্রীষ্টের মতো সব বিষয়ে আমরা বৃদ্ধিলাভ করব৷ খ্রীষ্ট হলেন মস্তক, আমরা তাঁর দেহ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হয়ে সব বিষয়ে তাঁর উদ্দেশ্যে বেড়ে উঠি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাঁহার উদ্দেশে বৃদ্ধি পাই,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা বরং ভালবাসার মনোভাব নিয়ে খ্রীষ্টের বিষয়ে সত্য কথা বলব এবং সব কিছুতে বেড়ে উঠে খ্রীষ্টের মত হব। তিনিই তো দেহের মাথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা বরং মহব্বতের মনোভাব নিয়ে মসীহের বিষয়ে সত্য কথা বলব এবং সব কিছুতে বেড়ে উঠে মসীহের মত হব। তিনিই তো শরীরের মাথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বরং সত্যে ও প্রেমে একনিষ্ঠ হয়ে, যিনি মস্তকরূপে, সেই খ্রীষ্টের মাঝে সর্ববিষয়ে বিকশিত হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা বরং প্রেমের সঙ্গে সত্য কথাই বলব, এইভাবে খ্রীষ্টের মতো সব বিষয়ে আমরা বৃদ্ধিলাভ করব৷ খ্রীষ্ট হলেন মস্তক, আমরা তাঁর দেহ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং আমরা প্রেমে সত্য বলি এবং সব দিনের তাঁর মধ্যে বেড়ে উঠি যিনি খ্রীষ্টের মস্তক,