Ephesians 4:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি এই কথা বলছি ও প্রভুতে দৃঢ়ভাবে হুকুম করছি, তোমরা আর অ-ইহুদীদের মত চলো না; তারা নিজ নিজ মনের অসার ভাবে চলে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, আমি তোমাদের এই কথা বলি এবং প্রভুর নামে অনুনয় করি, তোমরা অইহুদিদের মতো আর অসার চিন্তায় জীবনযাপন কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি এই বলিতেছি, ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না; তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রভুর হয়ে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, - যাঁরা বিশ্বাস করে না এমন লোকদের মতো জীবনযাপন করো না৷ এমন লোকের চিন্তাধারা মূল্যহীন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব আমি এই বলছি, ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করছি, তোমরা আর পরজাতীয়দের মত চলিও না; তারা নিজ নিজ মনের অসার ভাবে চলে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি এই বলিতেছি, ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না; তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য আমি বলছি, আর প্রভুর হয়ে বিশেষ জোর দিয়েই বলছি-অযিহূদীরা যেভাবে বাজে চিন্তার মধ্যে তাদের জীবন কাটায় তোমরা আর সেইভাবে জীবন কাটায়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য আমি বলছি, আর প্রভুর হয়ে বিশেষ জোর দিয়েই বলছি- অ-ইহুদীরা যেভাবে বাজে চিন্তার মধ্যে তাদের জীবন কাটায় তোমরা আর সেইভাবে জীবন কাটায়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আমি একথা বলছি, প্রভুর নামে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, অবিশ্বাসীদের মত জীবন যাপন করো না, তাদের চিন্তাভাবনার সার্থকতা নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর হয়ে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, যারা বিশ্বাস করে না এমন লোকদের মতো জীবনযাপন করো না৷ এমন লোকের চিন্তাধারা মূল্যহীন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমি এই বলছি, ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করছি, তোমরা আর অযিহুদিদের মত জীবন যাপন করো না; তারা নিজ নিজ মনের অসার ভাবে চলে;