Ephesians 4:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের অন্তর অন্ধকারে পড়ে আছে, তাদের অন্তরের অজ্ঞতা ও হৃদয়ের কঠিনতার জন্য তারা আল্লাহ্‌ দেওয়া জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বুদ্ধি হয়েছে অন্ধকারে আচ্ছন্ন এবং ঐশ্বরিক-জীবন থেকে তারা হয়েছে বিচ্ছিন্ন। তাদের কঠিন হৃদয়ের অজ্ঞতাই তার কারণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের জ্ঞান বুদ্ধি নেই৷ তারা কিছুই জানে না কারণ শুনতে চায় না৷ তাই য়ে জীবন ঈশ্বর তাদের দিতে চান তা থেকে তারা বঞ্চিত থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের মনে অন্ধকার পড়ে আছে, ঈশ্বরের জীবনের থেকে বিচ্ছিন্ন হয়েছে, আন্তরিক অজ্ঞানতার কারণে, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মন অন্ধকারে পড়ে আছে। অন্তর কঠিন বলে তারা ঈশ্বর সম্বন্ধে কিছু জানে না, আর সেইজন্য ঈশ্বরের দেওয়া জীবন থেকে তারা অনেক দূরে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মন অন্ধকারে পড়ে আছে। দিল কঠিন বলে তারা আল্লাহ্‌ সম্বন্ধে কিছু জানে না, আর সেইজন্য আল্লাহ্‌র দেওয়া জীবন থেকে তারা অনেক দূরে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের বুদ্ধি আচ্ছন্ন, হৃদয় অনমনীয়, অন্তর অজ্ঞতায় পূর্ণ, তাই তারা ঈশ্বর-প্রদত্ত জীবন থেকে বিচ্ছিন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের জ্ঞান বুদ্ধি নেই৷ তারা কিছুই জানে না কারণ শুনতে চায় না৷ তাই যে জীবন ঈশ্বর তাদের দিতে চান তা থেকে তারা বঞ্চিত থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মনে অন্ধকার পড়ে আছে, ঈশ্বরের জীবনের থেকে বিচ্ছিন্ন হয়েছে, আন্তরিক অজ্ঞানতার কারণে, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে।