Ephesians 4:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা অসার হয়ে পড়েছে এবং লোভের বশবর্তী হয়ে সব রকম নাপাক কাজ করার জন্য লাগামহীন কামনার হাতে নিজেদের তুলে দিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত চেতনা হারিয়ে তারা কামনাবাসনায় নিজেদের সমর্পণ করেছে, যেন সকল প্রকার কলুষতা ও ইন্দ্রিয়লালসায় তারা বেশি আসক্ত হয়ে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা অসাড় হইয়া সলোভে সর্ব্বপ্রকার অশুচি ক্রিয়া করিবার জন্য আপনাদিগকে স্বৈরিতায় সমর্পণ করিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের মনে লজ্জা বলে কোন অনুভূতিই নেই, তারা মন্দ পথে নিজেদের গা ভাসিয়ে দিয়েছে৷ বিনা দ্বিধায় তারা সব রকম খারাপ কাজ করে চলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা অসাড় হয়ে নিজেদের লোভে সবরকম অশুচী কাজ করার জন্য নিজেদেরকে ব্যাভিচারে সমর্পণ করেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা অসাড় হইয়া লোভ প্রযুক্ত সর্বপ্রকার অশুচি ক্রিয়া করিবার জন্য আপনাদিগকে স্বৈরিতায় সমর্পণ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বিবেক অসাড় হয়ে গেছে, তাই তৃপ্তিহীন আগ্রহ নিয়ে সব রকম অশুচি কাজ করবার জন্য তারা লাগামছাড়া কামনার হাতে নিজেদের ছেড়ে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বিবেক অসাড় হয়ে গেছে, তাই তৃপ্তিহীন আগ্রহ নিয়ে সব রকম নাপাক কাজ করবার জন্য তারা লাগামছাড়া কামনার হাতে নিজেদের ছেড়ে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিচারবুদ্ধি হারিয়ে তারা ভ্রষ্টাচারে লিপ্ত, সর্বপ্রকার অশুচিতা এবং উচ্ছৃঙ্খলতার প্রতি তাদের আসক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মনে লজ্জা বলে কোন অনুভূতিই নেই, তারা মন্দ পথে নিজেদের গা ভাসিয়ে দিয়েছে৷ বিনা দ্বিধায় তারা সব রকম খারাপ কাজ করে চলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা অসাড় হয়ে নিজেদের লোভে সব রকম অশুচি কাজ করার জন্য নিজেদেরকে ব্যাভিচারে সমর্পণ করেছে।