Ephesians 4:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং সেই নতুন মানুষকে বরণ কর, যা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় আল্লাহ্র সাদৃশ্যে সৃষ্টি করা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রকৃত ধার্মিকতা এবং পবিত্রতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট নতুন সত্তাকে পরিধান করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সেই নূতন মনুষ্যকে পরিধান কর, যাহা সত্যের ধার্ম্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এবং সেই নতুন সত্ত্বাকে অবশ্যই পরিধান কর৷ সেই নতুন সত্ত্বা ঈশ্বরের মত হবার জন্য সৃষ্টি করা হয়েছে, যা সত্যই ভাল এবং পবিত্র৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই নতুন মানুষকে পরিধান কর, যা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সেই নূতন মনুষ্যকে পরিধান কর, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর ঈশ্বরের দেওয়া নতুন “আমি”কে নতুন কাপড়ের মতই পর। সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়ে এই নতুন “আমি”কে ঈশ্বরের মত করে সৃষ্টি করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর আল্লাহ্র দেওয়া নতুন “আমি”কে নতুন কাপড়ের মতই পর। সত্যের ধার্মিকতা ও পবিত্রতা দিয়ে এই নতুন “আমি”কে আল্লাহ্র মত করে সৃষ্টি করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং ঈশ্বরের সাদৃশ্যে ধর্মনিষ্ঠ, সত্যসন্ধ, শুচিশুদ্ধ নূতন সত্তা তোমরা ধারণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং সেই নতুন সত্ত্বাকে অবশ্যই পরিধান কর৷ সেই নতুন সত্ত্বা ঈশ্বরের মত হবার জন্য সৃষ্টি করা হয়েছে, যা সত্যই ভাল এবং পবিত্র৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই নতুন মানুষকে নির্ধারণ কর, যা সত্যের পবিত্রতায় ও ধার্ম্মিকতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হয়েছে।