Ephesians 4:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা মিথ্যা ত্যাগ কর এবং প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর সঙ্গে সত্য কথা বলো; কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, তোমাদের প্রত্যেকে মিথ্যাচার ত্যাগ করে প্রতিবেশীর সঙ্গে সত্য কথা বলো, কারণ আমরা সকলে একই দেহের অঙ্গপ্রত্যঙ্গ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা, যাহা মিথ্যা, তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও; কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই একে অপরের কাছে মিথ্যা বলা বন্ধ কর, কারণ আমরা পরস্পর এক দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব তোমরা, যা মিথ্যে, তা ছেড়ে প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর সঙ্গে সত্যি কথা বলো; কারণ আমরা একে অন্যের অঙ্গ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা, যাহা মিথ্যা, তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও; কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য তোমরা মিথ্যা ছেড়ে দাও এবং একে অন্যের কাছে সত্যি কথা বল, কারণ আমরা সবাই একে অন্যের সংগে যুক্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য তোমরা মিথ্যা ছেড়ে দাও এবং একে অন্যের কাছে সত্যি কথা বল, কারণ আমরা সবাই একে অন্যের সংগে যুক্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং মিথ্যা বর্জন করে একে অপরের কাছে তোমরা সত্য কথা বল। কারণ আমরা সকলেই একই দেহের অঙ্গপ্রত্যঙ্গ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই একে অপরের কাছে মিথ্যা বলা বন্ধ কর, কারণ আমরা পরস্পর এক দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা, যা মিথ্যে, তা ছেড়ে প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর সঙ্গে সত্যি কথা বলো; কারণ আমরা একে অন্যের অঙ্গ।