Ephesians 4:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যাঁর দ্বারা তোমাদের মুক্তির দিনের অপেক্ষায় সীলমোহর করা হয়েছে আল্লাহ্র সেই পাক-রূহ্কে দুঃখ দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখার্ত কোরো না, তাঁরই দ্বারা তোমরা মুক্তিদিনের জন্য মোহরাঙ্কিত হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাঁহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে বিষন্ন করো না৷ আত্মা ঈশ্বরের কাছে প্রমাণ করে য়ে তোমরা ঈশ্বরের অধিকারভুক্ত৷ ঈশ্বরের নিরূপিত সময়ে ঈশ্বর য়ে তোমাদের যুক্ত করবেন তার প্রমাণস্বরূপ ঈশ্বর সেই আত্মাকে তোমাদের মধ্যে দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করো না, যার দ্বারা তোমার মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাঁহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখ দিয়ো না, যাঁকে দিয়ে ঈশ্বর মুক্তি পাবার দিন পর্যন্ত তোমাদের সীলমোহর করে রেখেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আল্লাহ্র পাক-রূহ্কে দুঃখ দিয়ো না, যাঁকে দিয়ে আল্লাহ্ মুক্তি পাবার দিন পর্যন্ত তোমাদের সীলমোহর করে রেখেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের পবিত্র আত্মাকে তোমরা ক্ষুণ্ণ করো না কারণ সেই পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত। পরিত্রাণের দিনে সেই মুদ্রাঙ্কই আমাদের মুক্তি সাধন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে বিষন্ন করো না৷ আত্মা ঈশ্বরের কাছে প্রমাণ করে যে তোমরা ঈশ্বরের অধিকারভুক্ত৷ ঈশ্বরের নিরূপিত সময়ে ঈশ্বর যে তোমাদের যুক্ত করবেন তার প্রমাণস্বরূপ ঈশ্বর সেই আত্মাকে তোমাদের মধ্যে দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করো না, যার দ্বারা তোমার মুক্তির দিনের র অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছ।