Ephesians 4:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা একে অন্যের প্রতি দয়ালু ও উদারমনা হও, একে অন্যকে মাফ কর, যেমন আল্লাহ্‌ও মসীহের মধ্য দিয়ে তোমাদের মাফ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরস্পরের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হও। ঈশ্বর যেমন খ্রীষ্টে তোমাদের ক্ষমা করেছেন, তেমনই তোমরাও পরস্পরকে ক্ষমা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা পরস্পর মধুরস্বভাব ও করুণচিত্ত হও, পরস্পর ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরস্পরের প্রতি স্নেহশীল হও, পরস্পরকে একইভাবে ক্ষমা কর, য়েভাবে ঈশ্বরও খ্রীষ্টে তোমাদের ক্ষমা করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা একে অপরে মধুরস্বভাব ও করুনাচিত্ত হও, একে অপরকে ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদেরকে ক্ষমা করেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণচিত্ত হও, পরস্পর ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রীষ্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরাও একে অন্যকে ক্ষমা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর আল্লাহ্‌ যেমন মসীহের মধ্য দিয়ে তোমাদের মাফ করেছেন তেমনি তোমরাও একে অন্যকে মাফ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা পরস্পরের প্রতি উদার ও সদয় হও। ঈশ্বর যেমন খ্রীষ্টের মাধ্যমে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও একে অন্যকে ক্ষমা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরস্পরের প্রতি স্নেহশীল হও, পরস্পরকে একইভাবে ক্ষমা কর, যেভাবে ঈশ্বরও খ্রীষ্টে তোমাদের ক্ষমা করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা একে অপরে মধুর স্বভাব ও কমল মনের হও, একে অপরকে ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদেরকে ক্ষমা করেছেন।