Ephesians 4:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেজন্য পাক-কিতাবে বলা হয়েছে, “তিনি ঊর্ধ্বে উঠে বন্দীদেরকে বন্দীদশায় নিয়ে গেলেন, তাঁর লোকদের নানা বর দান করলেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেজন্যই বলা হয়েছে: “তিনি যখন ঊর্ধ্বে আরোহণ করলেন, সঙ্গে নিয়ে গেলেন বহু বন্দিকে এবং মানুষকে দিলেন বিবিধ উপহার।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য উক্ত আছে, “তিনি ঊর্দ্ধে উঠিয়া বন্দিগণকে বন্দি করিলেন, মনুষ্যদিগকে নানা বর দান করিলেন।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই শাস্ত্র বলছে: ‘তিনি উর্দ্ধে আকাশে গেলেন, সঙ্গে বন্দীদের নিয়ে গেলেন, আর মানুষের হাতে তুলে দিয়ে গেলেন নানা বরদান৷’ গীতসংহিতা 68:18
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই জন্য কথায় আছে, “তিনি উর্দ্ধে উঠে বন্দীদেরকে বন্দি করলেন, মানুষদেরকে নানা আশীর্বাদদান করলেন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য উক্ত আছে, “তিনি ঊর্ধ্বে উঠিয়া বন্দিগণকে বন্দি করিলেন, মনুষ্যদিগকে নানা বর দান করিলেন।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র শাস্ত্রে এইজন্য লেখা আছে, তিনি যখন স্বর্গে উঠলেন, তখন বন্দীদের চালিয়ে নিয়ে গেলেন, আর তিনি লোকদের অনেক দানও দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-কিতাবে এইজন্য লেখা আছে, তিনি যখন বেহেশতে উঠলেন, তখন বন্দীদের চালিয়ে নিয়ে গেলেন, আর তিনি লোকদের অনেক দানও দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই শাস্ত্রে লেখা আছেঃ “বন্দীবাহিনী সঙ্গে নিয়ে তিনি ঊর্ধ্বে আরোহণ করলেন, মানবকুলে বিতরণ করেলন বিবিধ বর।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই শাস্ত্র বলছে: “তিনি উর্দ্ধে আকাশে গেলেন, সঙ্গে বন্দীদের নিয়ে গেলেন, আর মানুষের হাতে তুলে দিয়ে গেলেন নানা বরদান৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য কথায় আছে, “তিনি স্বর্গে উঠে বন্দীদেরকে বন্দি করলেন, মানুষদেরকে নানা আশীর্বাদ দান করলেন।”