Ephesians 4:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল, তিনি ‘উঠলেন’, এর অর্থ কি এই নয় যে, তিনি দুনিয়ার গভীরতম স্থানে নেমেছিলেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তিনি ঊর্ধ্বে আরোহণ করলেন,” একথার অর্থ কি এই নয় যে, তিনি পৃথিবীর নিম্নলোকেও অবতরণ করেছিলেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল, তিনি ‘উঠিলেন’, ইহার তাৎপর্য্য কি? না এই যে, তিনি পৃথিবীর নীচতর স্থানে নামিয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন বলা হয়েছে, ‘তিনি উর্দ্ধে উঠে গেলেন,’ তার অর্থ কি? তার অর্থ এই য়ে প্রথমে তিনি নিম্নে পৃথিবীতে নেমেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“তিনি উঠলেন” এর তাত্পর্য কি? না এই যে, তিনি পৃথিবীর গভীরে নেমেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল, তিনি ‘উঠিলেন’, ইহার তাৎপর্য কি? না এই যে, তিনি পৃথিবীর নিচতর স্থানে নামিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তিনি উঠলেন,” এই কথা থেকে কি এটাই বুঝা যায় না যে, খ্রীষ্ট পৃথিবীর গভীরে নেমেছিলেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তিনি উঠলেন,” এই কথা থেকে কি এটাই বুঝা যায় না যে, মসীহ্ দুনিয়ার গভীরে নেমেছিলেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘ঊর্ধ্বে আরোহণ করলেন’ —এ কথার অর্থ কি এই নয় যে তিনি পৃথিবীর অধলোকে অবতরণ করেছিলেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন বলা হয়েছে, “তিনি উর্দ্ধে উঠে গেলেন,” তার অর্থ কি? তার অর্থ এই যে প্রথমে তিনি নিম্নে পৃথিবীতে নেমেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তিনি উঠলেন” এর তাত্পর্য কি? না এই যে, তিনি পৃথিবীর গভীরে নেমেছিলেন।