Ephesians 5:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত যা প্রকাশ হয়ে পড়ে তা সমস্তই আলোময়। এজন্য পাক-কিতাবে লেখা আছে, “হে ঘুমন্ত ব্যক্তি জেগে ওঠ এবং মৃতদের মধ্য থেকে ওঠ, তাতে মসীহ্ তোমার উপরে আলো দান করবেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আলোই সবকিছু দৃশ্যমান করে। এজন্যই লেখা আছে: “ওহে নিদ্রামগ্ন ব্যক্তি, জাগো, মৃতদের মধ্য থেকে উত্থিত হও, তাহলে খ্রীষ্ট তোমার উপর আলোক বিকিরণ করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য উক্ত আছে, “হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রৎ হও, এবং মৃতগণের মধ্য হইতে উঠ, তাহাতে খ্রীষ্ট তোমার উপরে আলোক উদয় করিবেন।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন সব কিছু সহজেই দেখা যায় তখন সে সব আলোর মতো স্পষ্ট হয়ে যায়৷ এই জন্যই বলা হয়েছে: ‘হে নিদ্রিত লোক, জাগো! আর মৃতদের মধ্যে থেকে ওঠ, তাতে খ্রীষ্ট তোমার ওপর আলো বর্ষণ করবেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইজন্য কথায় আছে, “হে ঘুমন্ত ব্যক্তি, জেগে ওঠ, এবং মৃতদের ভিতর থেকে উঠ, তাতে খ্রীষ্ট তোমার উপরে আলোক উজ্জ্বল করবেন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য উক্ত আছে, “হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও, এবং মৃতগণের মধ্য হইতে উঠ, তাহাতে খ্রীষ্ট তোমার উপরে আলোক উদয় করিবেন।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আলোই সব কিছু প্রকাশ করে। এইজন্য পবিত্র শাস্ত্রে লেখা আছে, “হে ঘুমন্ত লোক, জাগো, মুত্যু থেকে জীবিত হও; তাতে তোমার উপরে খ্রীষ্ট আলো দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ নূরই সব কিছু প্রকাশ করে। এইজন্য পাক-কিতাবে লেখা আছে, “হে ঘুমন্ত লোক, জাগো, মৃত্যু থেকে জীবিত হও; তাতে তোমার উপরে মসীহ্ নূর দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যা কিছু স্বপ্রকাশ তাই আলোকিত। এইজন্যই বলা হয়েছে, “জাগো হে নিদ্রামগ্ন, উঠে এস মৃতদের মধ্য থেকে খ্রীষ্ট তোমাকে করবেন জ্যোতিষ্মান।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন সব কিছু সহজেই দেখা যায় তখন সে সব আলোর মতো স্পষ্ট হয়ে যায়৷ এই জন্যই বলা হয়েছে: “হে নিদ্রিত লোক, জাগো! আর মৃতদের মধ্যে থেকে ওঠ, তাতে খ্রীষ্ট তোমার ওপর আলো বর্ষণ করবেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য পবিত্র শাস্ত্রে লেখা আছে, “হে ঘুমন্ত ব্যক্তি, জেগে ওঠ এবং মৃতদের ভিতর থেকে উঠ, তাতে খ্রীষ্ট তোমার উপরে আলোক উজ্জ্বল করবেন।”