Ephesians 5:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবুর শরীফের গজল, প্রশংসা-সংগীত ও রূহানিক কাওয়ালীর মধ্য দিয়ে পরস্পর আলাপ কর; নিজ নিজ অন্তঃকরণে বাদ্যের ঝঙ্কারে প্রভুর উদ্দেশে সঙ্গীত কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্ত্তনে পরস্পর আলাপ কর; আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশে গান ও বাদ্য কর;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
গীতসংহিতার স্ত্রোত্র ও আত্মিক সংকীর্তনে তোমরা একে অপরের সাথে আলাপ কর৷ গাও আর অন্তরে প্রভুর উদ্দেশ্যে সুরেলা সঙ্গীত রচনা কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্ত্তনে একে অপরে কথা বল; নিজ নিজ হৃদয়ে প্রভুর উদ্দেশ্যে গান ও বাজনা কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও; গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্তনে পরস্পর আলাপ কর; আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশে গান ও বাদ্য কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর গীতসংহিতার গান, প্রশংসা ও আত্মিক গানের মধ্য দিয়ে তোমরা একে অন্যের সংগে কথা বল; তোমাদের অন্তরে প্রভুর উদ্দেশে গান কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর জবুর শরীফের কাওয়ালী, প্রশংসা ও রূহানী গজলের মধ্য দিয়ে তোমরা একে অন্যের সংগে কথা বল; তোমাদের দিলে প্রভুর উদ্দেশে কাওয়ালী গাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গীত, স্তোত্র ও সংকীর্তনে নিজেদের মধ্যে ভাব বিনিময় কর। মনে মনে প্রভুর উদ্দেশে গাও স্তুতিগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গীতসংহিতার স্তোত্র ও আত্মিক সংকীর্তনে তোমরা একে অপরের সাথে আলাপ কর৷ গাও আর অন্তরে প্রভুর উদ্দেশ্যে সুরেলা সঙ্গীত রচনা কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্ত্তনে একে অপরে কথা বল; নিজ নিজ হৃদয়ে প্রভুর উদ্দেশ্যে গান ও বাজনা কর;