Ephesians 5:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মহব্বতে চল, যেমন মসীহ্‌ তোমাদেরকে মহব্বত করলেন এবং আমাদের জন্য আল্লাহ্‌র উদ্দেশে নৈবেদ্য ও সৌরভযুক্ত কোরবানী হিসেবে নিজেকে কোরবানী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং প্রেমে জীবনযাপন করো, যেমন খ্রীষ্ট আমাদের ভালোবেসেছেন এবং নিজেকে সুরভিত নৈবেদ্য ও বলিরূপে ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রেমে চল, যেমন খ্রীষ্টও তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশে, সৌরভের নিমিত্ত, উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভালবাসাপূর্ণ জীবনযাপন কর৷ খ্রীষ্ট আমাদের য়েমন ভালবেসেছেন তেমনি করে অপরকে ভালবাস৷ খ্রীষ্ট আমাদের জন্য নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভযুক্ত বলিরূপে উত্‌সর্গ করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর প্রেমে চল, যেমন খ্রীষ্টও তোমাদেরকে প্রেম করলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে, সৌরভের জন্য, উপহার ও বলিরূপে নিজেকে বলিদান দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রেমে চল, যেমন খ্রীষ্টও তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশে, সৌরভের নিমিত্ত, উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্ট যেমন আমাদের ভালবেসেছিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশে সুগন্ধযুক্ত উৎসর্গ হিসাবে নিজেকে দিয়েছিলেন, ঠিক সেইভাবে তোমরাও ভালবাসার পথে চল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহ্‌ যেমন আমাদের মহব্বত করেছিলেন এবং আমাদের জন্য আল্লাহ্‌র উদ্দেশে সুগন্ধযুক্ত কোরবানী হিসাবে নিজেকে দিয়েছিলেন, ঠিক সেইভাবে তোমরাও মহব্বতের পথে চল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্ট যেমন তোমাদের ভালবেসেছেন তেমনি তোমাদের জীবনও ভালবাসায় ভরে উঠুক। তিনি আমাদের হয়ে ঈশ্বরের উদ্দেশ্য সুরভি নৈবেদ্য ও বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালবাসাপূর্ণ জীবনযাপন কর৷ খ্রীষ্ট আমাদের যেমন ভালবেসেছেন তেমনি করে অপরকে ভালবাস৷ খ্রীষ্ট আমাদের জন্য নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভযুক্ত বলিরূপে উৎসর্গ করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রেমে চল, যেমন খ্রীষ্টও তোমাদেরকে প্রেম করলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে, সৌরভের জন্য, উপহার ও বলিরূপে নিজেকে বলিদান দিলেন।