Ephesians 5:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা স্বামী যেমন স্ত্রীর মাথা, মসীহ্‌ও তেমনি মণ্ডলীর মাথা— তাঁর দেহের নাজাতদাতা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ স্বামী হল স্ত্রীর মস্তক, যেমন খ্রীষ্ট মণ্ডলীর মস্তক, যে মণ্ডলী তাঁর দেহ, যার তিনি পরিত্রাতা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রীষ্টও মণ্ডলীর মস্তক; তিনি আবার দেহের ত্রাণকর্ত্তা;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ স্বামী তার স্ত্রীর মস্তকস্বরূপ য়েমন খ্রীষ্ট তাঁর মণ্ডলীর মস্তক, তিনি তো তাঁর দেহেরও ত্রাণকর্তা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রীষ্টও মন্ডলীর মস্তক; তিনি আবার দেহের উদ্ধারকর্তা;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রীষ্টও মণ্ডলীর মস্তক; তিনি আবার দেহের ত্রাণকর্তা;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ খ্রীষ্ট যেমন মণ্ডলীর, অর্থাৎ তাঁর দেহের মাথা, স্বামীও তেমনি স্ত্রীর মাথা। তা ছাড়া খ্রীষ্টই এই দেহের উদ্ধারকর্তা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ মসীহ্‌ যেমন জামাতের, অর্থাৎ তাঁর শরীরের মাথা, স্বামীও তেমনি স্ত্রীর মাথা। তা ছাড়া মসীহ্‌ই এই শরীরের উদ্ধারকর্তা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ স্বামী স্ত্রীর মস্তকস্বরূপ, যেমন খ্রীষ্ট মণ্ডলীর মস্তক এবং তিনিই তাঁর দেহরূপ মণ্ডলীর পরিত্রাতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ স্বামী তার স্ত্রীর মস্তকস্বরূপ যেমন খ্রীষ্ট তাঁর মণ্ডলীর মস্তক, তিনি তো তাঁর দেহেরও ত্রাণকর্তা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রীষ্টও মণ্ডলীর মস্তক; তিনি আবার দেহের উদ্ধারকর্তা;