Ephesians 5:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যারা স্বামী, তোমরা নিজ নিজ স্ত্রীকে মহব্বত কর, যেমন মসীহ্ও মণ্ডলীকে মহব্বত করলেন আর তার জন্য নিজেকে দান করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে ভালোবেসো, যেমন খ্রীষ্ট মণ্ডলীকে ভালোবেসেছেন এবং তার জন্য আত্মত্যাগ করেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম কর, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্বামীরা, তোমরাও তোমাদের স্ত্রীদের অনুরূপ ভালবাসো, য়েমন খ্রীষ্ট তাঁর মণ্ডলীকে ভালবেসেছেন ও তার জন্য নিজের প্রাণ উত্সর্গ করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে সেই মত ভালোবাসো, যেমন খ্রীষ্টও মন্ডলীকে ভালো বাসলেন, আর তার জন্য নিজেকে দান করলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম কর, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা স্বামী, খ্রীষ্ট যেমন মণ্ডলীকে ভালবেসেছিলেন এবং তার জন্য নিজেকে দান করেছিলেন ঠিক তেমনি তোমরাও প্রত্যেকে স্ত্রীকে ভালবেসো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা স্বামী, মসীহ্ যেমন জামাতকে মহব্বত করেছিলেন এবং তার জন্য নিজেকে দান করেছিলেন ঠিক তেমনি তোমরাও প্রত্যেকে স্ত্রীকে মহব্বত কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্ট যেমন মণ্ডলীকে ভালবেসেছেন এবং তার জন্য আত্মদান করেছেন, স্বামীরা, তোমরাও সেইভাবে স্ত্রীকে ভালবাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বামীরা, তোমরাও তোমাদের স্ত্রীদের অনুরূপ ভালবাসো, যেমন খ্রীষ্ট তাঁর মণ্ডলীকে ভালবেসেছেন ও তার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে সেই মত ভালবাসো, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে ভালবাসলেন, আর তার জন্য নিজেকে দান করলেন;