Ephesians 5:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তিনি কালাম দ্বারা পানিতে ধুয়ে তাকে পাক-পবিত্র করেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তাকে পবিত্র করেন, বাক্যের মাধ্যমে জলে স্নান করিয়ে তাকে শুচি করেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মণ্ডলীকে পবিত্র করার জন্য খ্রীষ্ট মৃত্যুভোগ করলেন৷ সুসমাচারের বাক্যরূপ জলে ধুয়ে তাকে পরিষ্কার করলেন, যাতে তিনি তা নিজেকে উপহার দিতে পারেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাকে শুচী করে পবিত্র করেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের উদ্দেশ্য হল যেন তিনি মণ্ডলীকে পবিত্র করবার জন্য তাঁর বাক্যের মধ্য দিয়ে জলে ধুয়ে মহিমাপূর্ণ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন। সেই সময় মণ্ডলীর মধ্যে কোন কলংকের দাগ, খুঁত বা ঐরকম কোন কিছু থাকবে না, বরং তা পবিত্র ও নিখূঁত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের উদ্দেশ্য হল যেন তিনি জামাতকে পবিত্র করবার জন্য তাঁর কালামের মধ্য দিয়ে পানিতে ধুয়ে মহিমাপূর্ণ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন। সেই সময় জামাতের মধ্যে কোন কলংকের দাগ, খুঁত বা ঐরকম কোন কিছু থাকবে না, বরং তা পবিত্র ও নিখুঁত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মণ্ডলীকে পবিত্র ও নিষ্কলঙ্ক করার রজন্য বাণী উচ্চারণ করে অবগাহন দ্বারা তাকে শুচিশুদ্ধ করে পবিত্র করেছেন, যাতে সর্বপ্রকার কলঙ্ক, বিকৃতি ও কলুষমুক্ত মণ্ডলীকে গৌরবান্বিত করে আপন করে নিতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মণ্ডলীকে পবিত্র করার জন্য খ্রীষ্ট মৃত্যুভোগ করলেন৷ সুসমাচারের বাক্যরূপ জলে ধুয়ে তাকে পরিষ্কার করলেন, যাতে তিনি তা নিজেকে উপহার দিতে পারেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাকে শুচি করে পবিত্র করেন,