Ephesians 5:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পতিতাগমন ও সব রকম নাপাকীতা বা লোভের নামও যেন তোমাদের মধ্যে শোনা না যায়; পবিত্র লোকদের পক্ষে এ সব উপযুক্ত নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, তোমাদের মধ্যে যেন বিবাহ-বহির্ভূত যৌনাচার, কোনও ধরনের কলুষতা বা লোভের লেশমাত্র না থাকে। কারণ ঈশ্বরের পবিত্রগণের পক্ষে এ সমস্ত আচরণ অনুচিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বেশ্যাগমনের ও সর্ব্বপ্রকার অশুদ্ধতার বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রগণের উপযুক্ত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের মধ্যে য়েন ব্যভিচার না থাকে৷ তোমাদের মধ্যে কোনরকম নৈতিক অশুদ্ধতা ও লোভ য়েন না থাকে৷ কারণ ঈশ্বরের পবিত্র লোকদের মধ্যে এসব থাকা ঠিক নয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু বেশ্যাগমনের ও সব প্রকার অপবিত্রতা বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রদের উপযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বেশ্যাগমনের ও সর্বপ্রকার অশুদ্ধতার বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রগণের উপযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন রকম ব্যভিচার, অশুচিতা আর লোভের কথা পর্যন্ত যেন তোমাদের মধ্যে শোনা না যায়, কারণ এই সব কথা ঈশ্বরের লোকদের মানায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন রকম জেনা, নাপাকী আর লোভের কথা পর্যন্ত যেন তোমাদের মধ্যে শোনা না যায়, কারণ এই সব কথা আল্লাহ্র বান্দাদের মানায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ঈশ্বরভক্তদের উপযুক্ত আচরণ তোমরা করবে। লাম্পট্য, কোনপ্রকার অশুচিতা কিম্বা দুষ্কর্ম তোমাদের মধ্যে না থাকুক, এমনকি সে সব কথা উচ্চারণও তোমরা করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মধ্যে যেন ব্যভিচার না থাকে৷ তোমাদের মধ্যে কোনরকম নৈতিক অশুদ্ধতা ও লোভ যেন না থাকে৷ কারণ ঈশ্বরের পবিত্র লোকদের মধ্যে এসব থাকা ঠিক নয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বেশ্যাগমনের ও সব প্রকার অপবিত্রতা বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রদের উপযুক্ত।