Ephesians 5:33 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাহোক, তোমরাও প্রত্যেকে নিজের মত করে নিজ নিজ স্ত্রীকে মহব্বত কর; আর স্ত্রীরও উচিত যেন সে স্বামীকে সম্মান করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাই হোক, তোমাদের মধ্যে প্রত্যেকে যেমন নিজেকে ভালোবাসে, তেমনই স্ত্রীকে অবশ্যই ভালোবাসবে এবং স্ত্রী অবশ্যই তার স্বামীকে শ্রদ্ধা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মত প্রেম কর; কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাইহোক, তোমরা প্রত্যেকে নিজেদেরস্ত্রীকে ভালবাসবে য়েমন তোমরা নিজেদের ভালবাস; আর স্ত্রীরও উচিত তার স্বামীকে শ্রদ্ধা করা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবুও তোমরাও প্রত্যেকে নিজ নিজ স্ত্রীকে সেই রকম নিজের মত ভালোবেসো; কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মত প্রেম কর; কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যাক সেই সব কথা। তোমরা প্রত্যেকে নিজের স্ত্রীকে নিজের মত ভালবেসো, আর স্ত্রীরও উচিত যেন সে নিজের স্বামীকে সম্মান করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যাক সেই সব কথা। তোমরা প্রত্যেকে নিজের স্ত্রীকে নিজের মত মহব্বত কোরো, আর স্ত্রীরও উচিত যেন সে নিজের স্বামীকে সম্মান করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা তোমাদের সকলের প্রতি প্রযোজ্য। প্রত্যেক স্বামীর উচিত নিজের স্ত্রীকে নিজের মত ভালবাসা এবং প্রত্যেক স্ত্রীরও উচিত তার স্বামীকে শ্রদ্ধা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাইহোক্, তোমরা প্রত্যেকে নিজেদের স্ত্রীকে ভালবাসবে যেমন তোমরা নিজেদের ভালবাস; আর স্ত্রীরও উচিত তার স্বামীকে শ্রদ্ধা করা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও তোমারও প্রত্যেকে নিজ নিজ স্ত্রীকে সেই রকম নিজের মত ভালবেস; কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে।