Ephesians 5:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কুৎসিত ব্যবহার এবং বোকামি ও তামাশার কথাবার্তা যেন তোমাদের মধ্যে না হয়, কিন্তু এর পরিবর্তে যেন শুকরিয়া দেওয়া হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও রকম অশ্লীলতা, নির্বোধের মতো কথাবার্তা বা স্থূল রসিকতা যেন শোনা না যায়, কারণ এসবই অসংগত; বরং ধন্যবাদ জ্ঞাপন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কুৎসিত ব্যবহার এবং প্রলাপ কিম্বা শ্লেষোক্তি, এই সকল অনুচিত ব্যবহার যেন না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লজ্জাজনক কোন কথাবার্তা তোমাদের মধ্যে য়েন না হয়৷ বোকার মতো কথা বলো না, নোংরা রসিকতা করো না, এইসব তোমাদের উপযুক্ত নয়৷ তোমাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর খারাপ ব্যবহার এবং প্রলাপ কিম্বা ঠাট্টা তামাশা, এই সকল অশ্লীলতা ব্যবহার যেন না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কুৎসিত ব্যবহার এবং প্রলাপ কিম্বা শ্লেষোক্তি, এই সকল অনুচিত ব্যবহার যেন না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন রকম লজ্জাপূর্ণ আচার-ব্যবহার এবং বাজে ও নোংরা ঠাট্টা- তামাশার কথাবার্তা যেন তোমাদের মধ্যে না হয়, কারণ এগুলোও মানায় না। তার চেয়ে বরং তোমরা ঈশ্বরকে ধন্যবাদ দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন রকম লজ্জাপূর্ণ আচার-ব্যবহার এবং বাজে ও নোংরা ঠাট্টা-তামাশার কথাবার্তা যেন তোমাদের মধ্যে না হয়, কারণ এগুলোও মানায় না। তার চেয়ে বরং তোমরা আল্লাহ্‌কে শুকরিয়া জানাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন রকম কুৎসিত আচরণ, বাচালতা বা স্থূল রসিকতা নয়, কারণ এ সবই অসঙ্গত, বরং তোমরা ঈশ্বরের বন্দনায় মুখর হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লজ্জাজনক কোন কথাবার্তা তোমাদের মধ্যে যেন না হয়৷ বোকার মতো কথা বলো না, নোংরা রসিকতা করো না৷ এইসব তোমাদের উপযুক্ত নয়৷ তোমাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর খারাপ ব্যবহার এবং প্রলাপ কিম্বা ঠাট্টা তামাশা, এই সকল অশ্লীলতা ব্যবহার যেন না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয়।