Ephesians 6:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা রক্তমাংসের সঙ্গে নয়, কিন্তু আধিপত্য সকলের সঙ্গে, কর্তৃত্ব সকলের সঙ্গে, এই অন্ধকারের দুনিয়ার অধিপতিদের সঙ্গে, আসমানের গুনাহ্‌গার রূহ্‌দের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমাদের সংগ্রাম রক্তমাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে, অন্ধকারে আচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং স্বর্গীয় স্থানের মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্ত্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
রক্তমাংসের দেহধারী মানুষের সঙ্গে আমাদের সংগ্রাম নয়৷ শাসকগণ, কর্তৃত্ত্বের অধিকারীসকল, এই অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার সঙ্গে এবং স্বর্গরাজ্যের মন্দ শক্তি সমূহের সঙ্গে আমাদের সংগ্রাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ রক্তমাংসের সঙ্গে নয়, কিন্তু পরাক্রম সকলের সঙ্গে, কর্ত্তৃত্ব সকলের সঙ্গ, এই অন্ধকারের জগৎপতিদের সঙ্গে, স্বর্গীয় স্থানে দুষ্ট আত্মাদের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ হচ্ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের এই যুদ্ধ তো কোন মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে, অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে, আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের এই যুদ্ধ তো কোন মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে, অন্ধকার দুনিয়ার শক্তিশালী রূহ্‌দের বিরুদ্ধে, আর আকাশের সমস্ত ভূতদের বিরুদ্ধে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমাদের সংগ্রাম কোন মানুষের বিরুদ্ধে নয়, কিন্তু শাসন-নীতি ও কর্তৃত্বের বিরুদ্ধে, কিন্তু শাসন-নীতি ও কর্তৃত্বের বিরুদ্ধে, তামসালোকের অধিপতিদের বিরুদ্ধে অতিপ্রাকৃত জগতের অশুভ শক্তির বিরুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রক্তমাংসের দেহধারী মানুষের সঙ্গে আমাদের সংগ্রাম নয়; শাসকগণ, কর্তৃত্ত্বের অধিকারীসকল, এই অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার সঙ্গে এবং স্বর্গরাজ্যের মন্দ শক্তি সমূহের সঙ্গে আমাদের সংগ্রাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেহ এবং রক্তের সঙ্গে নয়, কিন্তু পরাক্রম সকলের সঙ্গে, কর্তৃত্ব সকলের সঙ্গে, এই অন্ধকারের জগতপতিদের সঙ্গে, স্বর্গীয় স্থানে দুষ্ট আত্মাদের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ হচ্ছে।