Ephesians 6:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব ছাড়া ঈমানের ঢালও গ্রহণ কর, যার দ্বারা তোমরা সেই শয়তানের সমস্ত জ্বলন্ত তীর নিভিয়ে ফেলতে পারবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব ছাড়া তুলে নাও বিশ্বাসের ঢাল; তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ কর, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্ব্বাণ করিতে পারিবে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর দ্বারা তোমরা সেই মন্দ শক্তির সমস্ত রকমের অগ্নিবাণ নিভিয়ে দিতে পারবে;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই সব ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ কর, যার দিয়ে তোমরা সেই পাপাত্মার সব আগুনের তীরকে নেভাতে পারবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ কর, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাপিত করিতে পারিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া বিশ্বাসের ঢালও তুলে নাও; সেই ঢাল দিয়ে তোমরা শয়তানের সব জ্বলন্ত তীর নিভিয়ে ফেলতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া ঈমানের ঢালও তুলে নাও; সেই ঢাল দিয়ে তোমরা ইবলিসের সব জ্বলন্ত তীর নিভিয়ে ফেলতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বদা বিশ্বাসই হবে তোমার ঢাল, তার সাহায্যে অশুভ শক্তির অগ্নিবাণ প্রতিহত করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর দ্বারা তোমরা সেই মন্দ শক্তির সমস্ত রকমের অগ্নিবাণ নিভিয়ে দিতে পারবে;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ কর, যার দিয়ে তোমরা সেই মন্দ আত্মার সব আগুনের তীরকে নেভাতে পারবে;