Ephesians 6:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সব রকম মুনাজাত ও ফরিয়াদ সহকারে পাক-রূহের দ্বারা চালিত হয়ে সব সময়ে মুনাজাত কর। এজন্য সমপূর্ণ সজাগ থাক ও সমস্ত পবিত্র লোকের জন্য ফরিয়াদ সহকারে মিনতি কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব উপলক্ষে, সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় প্রার্থনা করো। এসব স্মরণে রেখে সতর্ক থেকো এবং সকল পবিত্রগণের জন্য সবসময়ই প্রার্থনায় রত থেকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্ব্বসময়ে আত্মাতে প্রার্থনা কর, এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতিসহ জাগিয়া থাক,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সবসময় পবিত্র আত্মাতে প্রার্থনা কর৷ সব রকম প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রযোজন সে সবই জানাও৷ এর জন্য সব সময় সজাগ থেকো, কখনও হাল ছেড়ে দিও না৷ ঈশ্বরের সমস্ত লোকদের জন্য প্রার্থনা কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সব রকম প্রার্থনা ও অনুরোধের সাথে সব সময়ে আত্মাতে প্রার্থনা কর, এবং এর জন্য সম্পূর্ণ অভিনিবেশ ও অনুরোধসহ জেগে থাক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা কর, এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতিসহ জাগিয়া থাক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে মনে-প্রাণে সব সময় প্রার্থনা কর। এইজন্য সজাগ থেকে ঈশ্বরের সমস্ত লোকদের জন্য সব সময় প্রার্থনা করতে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-রূহের দ্বারা পরিচালিত হয়ে মনেপ্রাণে সব সময় মুনাজাত কর। এইজন্য সজাগ থেকে আল্লাহ্র সমস্ত বান্দাদের জন্য সব সময় মুনাজাত করতে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভক্তজনের জন্য পবিত্র আত্মার সহায়তায় সর্ব অবস্থায় বিনতি ও প্রার্থনা কর। এই বিষয়ে সজাগ থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সবসময় পবিত্র আত্মাতে প্রার্থনা কর৷ সব রকম প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সে সবই জানাও৷ এর জন্য সব সময় সজাগ থেকো, কখনও হাল ছেড়ে দিও না৷ ঈশ্বরের সমস্ত লোকদের জন্য প্রার্থনা কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব রকম প্রার্থনা ও অনুরোধের সাথে সব দিনের পবিত্র আত্মায় প্রার্থনা কর এবং এর জন্য সম্পূর্ণ অভিনিবেশ ও অনুরোধসহ জেগে থাক,