Ephesians 6:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার জন্যও মুনাজাত কর যেন মুখ খুলবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া হয়, যাতে আমি সাহসপূর্বক সেই ইঞ্জিলের নিগূঢ়তত্ত্ব জানাতে পারি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আমার জন্য প্রার্থনা কোরো, যেন আমি যখনই মুখ খুলি, সুসমাচারের গুপ্তরহস্য নির্ভীকভাবে প্রচার করতে আমাকে বাক্য দান করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিনতি কর, যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাহাতে আমি সাহস পূর্ব্বক সেই সুসমাচারের নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করিতে পারি,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার জন্য প্রার্থনা কর, য়েন সুসমাচার প্রচারের সময় ঈশ্বর আমার মুখে উপযুক্ত কথা য়োগান; আর আমি সাহসের সঙ্গে সুসমাচারের গোপন সত্য বলতে পারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সব পবিত্র লোকের জন্য এবং আমার জন্যও প্রার্থনা কর, যেন মুখ খুলবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাতে আমি সাহসের সাথে সেই সুসমাচারের গোপণ তত্ব জানাতে পারি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিনতি কর, যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাহাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারের নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করিতে পারি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জন্যও প্রার্থনা কর যেন আমি যখন কথা বলি তখন ঈশ্বর আমাকে এমন ভাষা যুগিয়ে দেন যাতে আমি সাহসের সংগে তাঁর দেওয়া সুখবরের গুপ্ত সত্য প্রচার করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জন্যও মুনাজাত কর যেন আমি যখন কথা বলি তখন আল্লাহ্‌ আমাকে এমন ভাষা যুগিয়ে দেন যাতে আমি সাহসের সংগে তাঁর দেওয়া সুসংবাদের গোপন সত্য তবলিগ করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার জন্যও প্রার্থনা কর যেন সুসমাচারের নিগূঢ়তত্ত্ব দৃপ্তকণ্ঠে ঘোষণার জন্য যথোপযুক্ত বাণী আমি পাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার জন্য প্রার্থনা কর, যেন সুসমাচার প্রচারের সময় ঈশ্বর আমার মুখে উপযুক্ত কথা যোগান; আর আমি সাহসের সঙ্গে সুসমাচারের গোপন সত্য বলতে পারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব পবিত্র লোকের জন্য এবং আমার জন্যও প্রার্থনা কর, যেন মুখ খুলবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাতে আমি সাহসের সাথে সেই সুসমাচারের গোপণ তত্ব জানাতে পারি,