Ephesians 6:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“তোমার পিতা ও তোমার মাতাকে সমাদর করো,” — এটাই তো প্রথম হুকুম যার সঙ্গে প্রতিজ্ঞা রয়েছে:
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো,” এই হল প্রথম আদেশ, যার সঙ্গে যুক্ত হয়েছে একটি প্রতিশ্রুতি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও,”—এ ত প্রতিজ্ঞাসহযুক্ত প্রথম আজ্ঞা—
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আজ্ঞায় আছে, ‘তোমাদের মা-বাবাকে সম্মান করো৷’ এটাই হল প্রতিশ্রুতিযুক্ত প্রথম আজ্ঞা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“তোমার পিতাকে ও তোমার মাতাকে সন্মান কর,”- এটা প্রতিজ্ঞার প্রথম আদেশ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও,” এ ত প্রতিজ্ঞাসহযুক্ত প্রথম আজ্ঞা-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র শাস্ত্রে প্রথম যে আদেশের সংগে প্রতিজ্ঞা রয়েছে তা এই-“তোমার মা-বাবাকে সম্মান কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-কিতাবে প্রথম যে হুকুমের সংগে ওয়াদা রয়েছে তা এই- “তোমার পিতা-মাতাকে সম্মান কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
“তুমি পিতা ও মাতাকে সম্মান কর –” এটিই প্রথম অনুশাসন যার সঙ্গে প্রতিশ্রুতি যুক্ত হয়েছে:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজ্ঞায় আছে, “তোমাদের মা-বাবাকে সম্মান করো৷” এটাই হল প্রতিশ্রুতিযুক্ত প্রথম আজ্ঞা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমার পিতাকে ও তোমার মাতাকে সম্মান কর,” এটা প্রতিজ্ঞার প্রথম আদেশ,