Ephesians 6:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যার জন্য আমি শিকলে বাঁধা পড়েও রাজদূতের কাজ করছি; যেমন কথা বলা আমার উচিত, তেমনি যেন সেই বিষয়ে সাহস দেখাতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরই জন্য কারাগারে বন্দি হয়েও আমি রাজদূতের কাজ করছি। প্রার্থনা কোরো, যেমন করা উচিত তেমনই আমি সাহসের সঙ্গে সেই ঘোষণা করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহার নিমিত্ত আমি শৃঙ্খলে বদ্ধ হইয়া রাজদূতের কর্ম্ম করিতেছি; যেমন কথা বলা আমার উচিত, তেমনি যেন সেই বিষয়ে সাহস দেখাইতে পারি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সুসমাচারের পক্ষে আমি কথা বলে চলেছি৷ এই কারাগারের মধ্যেও আমি সেই কাজ করে যাচ্ছি৷ প্রার্থনা কর, য়েমন উচিত আমি য়েন তেমনি নির্ভীকভাবে এই সুসমাচার প্রচার করে যাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যার জন্য আমি শিকলে আটকে রাজদূতের কাজ করছি; যেমন কথা বলা আমার উচিত, তেমন যেন সেই বিষয়ে সাহস দেখাতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহার নিমিত্ত আমি শৃঙ্খলে বদ্ধ হইয়া রাজদূতের কর্ম করিতেছি; যেমন কথা বলা আমার উচিত, তেমনি যেন সেই বিষয়ে সাহস দেখাইতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সুখবর প্রচারের জন্য আমি শিকলে বাঁধা পড়েও খ্রীষ্টের দূতের কাজ করছি। প্রার্থনা কর যেন জেলের মধ্যে থেকে যেভাবে সেই সুখবর আমার প্রচার করা উচিত সেইভাবে সাহসের সংগে তা করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সুসংবাদ তবলিগের জন্য আমি শিকলে বাঁধা পড়েও মসীহের দূতের কাজ করছি। মুনাজাত কর যেন জেলের মধ্যে থেকে যেভাবে সেই সুসংবাদ আমার তবলিগ করা উচিত সেইভাবে সাহসের সংগে তা করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যেন যথাযথভাবে ও নির্ভয়ে সেই বাণী প্রচার করতে পারি, এই সুসমাচার প্রচারের জন্য আমি কারাবাসে থেকেও রাজদূতের করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সুসমাচারের পক্ষে আমি কথা বলে চলেছি৷ এই কারাগারের মধ্যেও আমি সেই কাজ করে যাচ্ছি৷ প্রার্থনা কর, যেমন উচিত আমি যেন তেমনি নির্ভীকভাবে এই সুসমাচার প্রচার করে যাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যার জন্য আমি শিকলে আটকে রাজদূতের কাজ করছি; যেমন কথা বলা আমার উচিত, তেমন যেন সেই বিষয়ে সাহস দেখাতে পারি।