Ephesians 6:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি কেমন আছি ও কি কি কাজ করছি তা যেন তোমরাও জানতে পার তা তুখিক, যিনি প্রভুতে প্রিয় ভাই ও বিশ্বস্ত পরিচারক, তিনি তোমাদের সকলই জানাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কেমন আছি এবং কী করছি, তোমরাও যেন তা জানতে পারো, সেজন্য প্রিয় ভাই ও প্রভুতে বিশ্বস্ত সেবক তুখিক তোমাদের সবকিছু জানাবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার বিষয়, আমার কিরূপ চলিতেছে, তাহা যেন তোমরাও জানিতে পার, তন্নিমিত্ত প্রভুতে প্রিয় ভ্রাতা ও বিশ্বস্ত পরিচারক যে তুখিক, তিনি তোমাদিগকে সকলই জ্ঞাত করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের প্রিয় ভাই তুখিক, যিনি প্রভুর কাজে একজন বিশ্বস্ত সেবক, তিনিই তোমাদের বলবেন, আমি কেমন আছি এবং কি করছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমার বিষয়, আমার কিরকম চলছে, তা যেন তোমরাও জানতে পার, তার জন্য প্রভুতে প্রিয় ভাই ও বিশ্বস্ত দাস যে তুখিক, তিনি তোমাদেরকে সবই জানাবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার বিষয়, আমার কিরূপ চলিতেছে, তাহা যেন তোমরাও জানিতে পার, তন্নিমিত্ত প্রভুতে প্রিয় ভ্রাতা ও বিশ্বস্ত পরিচারক যে তুখিক, তিনি তোমাদিগকে সকলই জ্ঞাত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি কেমন আছি এবং আমার দিন কিভাবে কাটছে তা প্রিয় ভাই ও প্রভুর বিশ্বস্ত সেবাকারী তুখিকের কাছ থেকে জানতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কেমন আছি এবং আমার দিন কিভাবে কাটছে তা প্রিয় ভাই ও প্রভুর বিশ্বস্ত সেবাকারী তুখিকের কাছ থেকে জানতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বর্তমানে আমি কেমন আছি এবং কি করছি তা সবই প্রিয় ভ্রাতা ও প্রভুর বিশ্বস্ত সেবক তুখিকাস্‌ তোমাদের জানাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের প্রিয় ভাই তুখিক, যিনি প্রভুর কাজে একজন বিশ্বস্ত সেবক, তিনিই তোমাদের বলবেন, আমি কেমন আছি এবং কি করছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার বিষয়, আমার কিরকম চলছে, তা যেন তোমরাও জানতে পার, তার জন্য প্রভুতে প্রিয় ভাই ও বিশ্বস্ত দাস যে তুখিক, তিনি তোমাদেরকে সবই জানাবেন।