Ephesians 6:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের প্রভু ঈসা মসীহ্‌কে যারা অক্ষয়ভাবে মহব্বত করে, তাদের সকলের প্রতি রহমত সহবর্তী হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রতি যাদের ভালোবাসা অমর, অনুগ্রহ তাদের সহায় হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে যাহারা অক্ষয়ভাবে প্রেম করে, অনুগ্রহ সেই সকলের সহবর্ত্তী হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে অশেষ ভালবাসায় ভালবাসে, ঈশ্বরের অনুগ্রহ তাদের সকলের সঙ্গে থাকুক৷.
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে যারা অক্ষয়ভাবে ভালবাসে, অনুগ্রহ সেই সকলের সঙ্গে সঙ্গে থাকুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে যাহারা অক্ষয়ভাবে প্রেম করে, অনুগ্রহ সেই সকলের সহবর্তী হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রতি যাদের স্থির ভালবাসা আছে তাদের সকলের উপর ঈশ্বরের দয়া থাকুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের হযরত ঈসা মসীহের প্রতি যাদের স্থির মহব্বত আছে তাদের সকলের উপর আল্লাহ্‌র রহমত থাকুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে যারা ভালবাসে তাদের সকলের জীবনে নেমে আসুক অমৃতলোকের করুণাধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে অশেষ ভালবাসায় ভালবাসে, ঈশ্বরের অনুগ্রহ তাদের সকলের সঙ্গে থাকুক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে যারা অক্ষয়ভাবে ভালবাসে, অনুগ্রহ সেই সকলের সঙ্গে সঙ্গে থাকুক।