Ephesians 6:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যারা গোলাম, তোমরা যেমন মসীহের বাধ্য, তেমনি আন্তরিকতার সঙ্গে সভয়ে ও কম্পিত হৃদয়ে এই দুনিয়ার মালিকদের বাধ্য হও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রীতদাসেরা, তোমরা শ্রদ্ধায় ও ভয়ে, হৃদয়ের সরলতার সঙ্গে তোমাদের জাগতিক প্রভুদের আদেশ মেনে চলো, যেমন তোমরা খ্রীষ্টের আদেশ মেনে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দাসেরা, তোমরা যেমন খ্রীষ্টের আজ্ঞাবহ, তেমনি ভয় ও কম্প সহকারে, তোমাদের অন্তঃকরণের সরলতায়, মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগের আজ্ঞাবহ হও;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ক্রীতদাসরা, তোমরা তোমাদের এই জগতের মনিবদের ভয় ও শ্রদ্ধার সঙ্গে মান্য করো৷ তোমরা য়েমন খ্রীষ্টের বাধ্য তেমনি আন্তরিকভাবে ও সত্য হৃদয়ে তাদেরও বাধ্য হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
চাকরেরা, তোমরা যেমন খ্রীষ্টের বাধ্য, তেমনি ভয় ও সন্মানের সঙ্গে, তোমাদের অন্তঃকরণের সততা অনুযায়ী নিজ নিজ প্রভুদের আদেশ বহন কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দাসেরা, তোমরা যেমন খ্রীষ্টের আজ্ঞাবহ, তেমনি ভয় ও কমপ সহকারে, তোমাদের অন্তঃকরণের সরলতায়, মাংস অনুযায়ী আপন আপন প্রভুদের আজ্ঞাবহ হও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা দাস, তোমরা যেমন খ্রীষ্টের বাধ্য তেমনি ভয় ও সম্মানের সংগে অন্তর থেকে তোমাদের এই জগতের মনিবদের বাধ্য হয়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা গোলাম, তোমরা যেমন মসীহের বাধ্য তেমনি ভয় ও সম্মানের সংগে দিল থেকে তোমাদের এই দুনিয়ার মালিকদের বাধ্য হয়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রীতদাসেরা, তোমরা ঐকান্তিক শ্রদ্ধায়, ভয়ে ও সরল মনে তোমাদেরর গৃহস্বামীদের অনুগত হও। মনে কর, তোমরা খ্রীষ্টেরই সেবা করছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্রীতদাসরা, তোমরা তোমাদের এই জগতের মনিবদের ভয় ও শ্রদ্ধার সঙ্গে মান্য করো৷ তোমরা যেমন খ্রীষ্টের বাধ্য তেমনি আন্তরিকভাবে ও সত্য হৃদয়ে তাদেরও বাধ্য হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চাকরেরা, যেমন তোমরা খ্রীষ্টকে মেনে চল তেমনি ভয় ও সম্মানের সঙ্গে ও হৃদয়ের সততা অনুযায়ী নিজ শরীরের জাগতিক প্রভুদের আদেশ মেনে চল;