Ephesians 6:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেনে রাখ, কোন সৎকর্ম করলে প্রত্যেক ব্যক্তি, সে গোলাম হোক বা স্বাধীন হোক, প্রভুর কাছ থেকে তার ফল পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমরা জানো যে, ক্রীতদাস হোক, বা স্বাধীন হোক, প্রভু তাদের সকলকেই সৎকর্মের জন্য পুরস্কৃত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জানিও, কোন সৎকর্ম্ম করিলে প্রত্যেক ব্যক্তি, সে দাস হউক কি স্বাধীন হউক, প্রভু হইতে তাহার ফল পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মনে রেখো, তুমি ক্রীতদাস বা স্বাধীন যাই হও না কেন, তোমার সমস্তভাল কাজের জন্য প্রভু তোমায় পুরষ্কার দেবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
জেনে রেখো, কোন ভালকাজ করলে প্রতিটি মানুষ, সে চাকর হোক বা স্বাধীন মানুষ হোক, প্রভুর থেকে তার ফল পাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জানিও, কোন সৎকর্ম করিলে প্রত্যেক ব্যক্তি, সে দাস হউক কি স্বাধীন হউক, প্রভু হইতে তাহার ফল পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকেই তার সব ভাল কাজের জন্য প্রভুর কাছ থেকে পুরস্কার পাবে-তা সে দাসই হোক, আর স্বাধীনই হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকেই তার সব ভাল কাজের জন্য প্রভুর কাছ থেকে পুরস্কার পাবে- তা সে গোলামই হোক, আর স্বাধীনই হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেনো, ক্রীতদাস হোক, বা না-ই হোক কেউ যদি সৎ কাজ করে তবে সে আমাদের প্রভুর কাছ থেকে নিশ্চয়ই প্রতিদান পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে রেখো, তুমি ক্রীতদাস বা স্বাধীন যাই হও না কেন, তোমার সমস্ত ভাল কাজের জন্য প্রভু তোমায় পুরষ্কার দেবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জেনে রেখো, কোন ভাল কাজ করলে প্রতিটি মানুষ, সে চাকর হোক বা স্বাধীন মানুষ হোক, প্রভুর থেকে তার ফল পাবে।