Ephesians 6:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা যারা মালিক, তোমরা তাদের প্রতি তেমনি ব্যবহার কর, ভর্ৎসনা ত্যাগ কর এবং জেনে রাখ, তাদের এবং তোমাদেরও প্রভু বেহেশতে আছেন, আর তিনি কারো মুখাপেক্ষা করেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর গৃহস্বামীরা, তোমরাও ক্রীতদাসদের প্রতি অনুরূপ আচরণ করো। তাদের ভয় দেখিয়ো না, কারণ তোমরা জানো, যিনি স্বর্গে আছেন, তিনি তাদের এবং তোমাদের, উভয়েরই প্রভু। তিনি কারও পক্ষপাতিত্ব করেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রভুগণ, তোমরা তাহাদের প্রতি তদ্রূপ ব্যবহার কর, ভর্ৎসনা ত্যাগ কর, জানিও, তাহাদের এবং তোমাদেরও প্রভু স্বর্গে আছেন, আর তিনি কাহারও মুখাপেক্ষা করেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর মনিবের। তোমরা তাদের সঙ্গে সেই রকম ব্যবহার কর, তাদের হুমকি দেওয়া ছাড়া, জেনে রেখো, তাদের এবং তোমাদেরও প্রভু স্বর্গে আছেন, আর তিনি কারও পক্ষপাতিত্ব করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রভুগণ, তোমরা তাহাদের প্রতি তদ্রূপ ব্যবহার কর, ভর্ৎসনা ত্যাগ কর, জানিও, তাহাদের এবং তোমাদেরও প্রভু স্বর্গে আছেন, আর তিনি কাহারও মুখাপেক্ষা করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা মনিব, তোমরাও তোমাদের দাসদের প্রতি ঠিক সেই রকম ব্যবহার কর। তাদের ভয় দেখানো ছেড়ে দাও, কারণ তোমরা তো জান যে, তাদের ও তোমাদের একই প্রভু এবং তিনি স্বর্গে আছেন; তাঁর চোখে সবাই সমান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা মালিক, তোমরাও তোমাদের গোলামদের প্রতি ঠিক সেই রকম ব্যবহার কর। তাদের ভয় দেখানো ছেড়ে দাও, কারণ তোমরা তো জান যে, তাদের ও তোমাদের একই মালিক এবং তিনি বেহেশতে আছেন; তাঁর চোখে সবাই সমান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গৃহস্বামীরা, তোমরা তাদের প্রতি অনুরূপ আচরণ কর। ওদের সঙ্গে রূঢ় ব্যবহার ও ভীতিপ্রদর্শন করো না। জেনো, তোমাদের উভয়েরই যিনি প্রভু তিনি স্বর্গে আছেন, তাঁর কাছে কোন পক্ষপাতিত্ব নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্রীতদাসের মনিবরা, তোমাদের বলি, তোমাদের দাসদের সঙ্গে ভাল ব্যবহার করো৷ তাদের কড়া কথা বলো না৷ মনে রেখো, তাদের ও তোমাদের প্রভু স্বর্গে আছেন; আর সেই প্রভু সকলকেই সমানভাবে বিচার করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মনিবের। তোমরা তাদের সঙ্গে সেই রকম ব্যবহার কর, তাদের হুমকি দেওয়া ছাড়া, জেনে রেখো, তাদের এবং তোমাদেরও প্রভু স্বর্গে আছেন, আর তিনি কারও পক্ষপাতিত্ব করেন না।