Esther 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সপ্তম দিন যখন বাদশাহ্ আঙ্গুর-রসে প্রফুল্লচিত্ত ছিলেন, তখন তিনি মহূনন, বিস্থা, হর্বোণা, বিগ্থা, অবগথ, সেথর কর্ক্কস নামে বাদশাহ্ জারেক্সের সম্মুখে পরিচর্যাকারী এই সাত জন নপুংসককে হুকুম করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তম দিনে রাজা অহশ্বেরশ দ্রাক্ষারস খেয়ে খুব খুশি হয়েছিলেন এবং যে সাতজন নপুংসক—মহূমন, বিস্থা, হর্বোণা, বিগথা, অবগথ, সেথর, কর্কস—তাঁর পরিচর্যা করত তাদের তিনি আদেশ দিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সপ্তম দিন যখন রাজা দ্রাক্ষারসে প্রফুল্লচিত্ত ছিলেন, তখন তিনি মহূমন, বিস্থা, হর্বোণা, বিগ্থা, অবগথ, সেথর কর্ক্কস, অহশ্বেরশ রাজার সম্মুখে পরিচর্য্যাকারী এই সপ্ত নপুংসককে আজ্ঞা করিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সপ্তম দিন যখন রাজা দ্রাক্ষারসে প্রফুল্লচিত্ত ছিলেন, তখন তিনি মহূমন, বিস্থা, হর্বোণা, বিগ্থা, অবগথ, সেথর, কর্ক্কস, অহশ্বেরশ রাজার সম্মুখে পরিচর্যাকারী এই সপ্ত নপুংসককে আজ্ঞা করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তম দিনে রাজা অহশ্বেরশ আংগুর-রস খেয়ে খুব খুশী হয়ে উঠলেন এবং মহূমন, বিস্থা, হর্বোণা, বিগ্থা, অবগথ, সেথর ও কর্কস নামে তাঁর সাতজন সেবাকারীকে হুকুম দিলেন যেন রাণী বষ্টীকে রাজমুকুট পরিয়ে তাঁর সামনে আনা হয়। রাণী দেখতে সুন্দরী ছিলেন বলে রাজা লোকদের ও উঁচু পদের কর্মচারীদের সামনে তাঁর সৌন্দর্য দেখাতে চেয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তম দিনে বাদশাহ্ জারেক্সেস আংগুর-রস খেয়ে খুব খুশী হয়ে উঠলেন এবং মহূমন, বিস্থা, হর্বোণা, বিগ্থা, অবগথ, সেথর ও কর্কস নামে তাঁর সাতজন সেবাকারীকে হুকুম দিলেন যেন রাণী বষ্টীকে রাজতাজ পরিয়ে তাঁর সামনে আনা হয়। রাণী দেখতে সুন্দরী ছিলেন বলে বাদশাহ্ লোকদের ও উঁচু পদের কর্মচারীদের সামনে তাঁর সৌন্দর্য দেখাতে চেয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভোজের সপ্তম দিনে সুরাপানে মত্ত রাজা আনন্দে মেতে উঠলেন। সেই সময় তিনি সাতজন নপুংসককে ডেকে পাঠালেন। এরা ছিল তাঁর ব্যক্তিগত সেবক। এরা হলঃ মহমন, বিস্থা, হর্বোনা, বিগ্থা, অবগথ, সেথর, কর্ক্কস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভোজসভার সপ্তম দিনে দ্রাক্ষারস পান করবার পর প্রফুল্ল মনে রাজা অহশ্বেরশ, মহূমন, বিস্থা, হর্বোণা, বিগ্থা, অবগথ, সেথর, কর্ক্কস প্রমুখ সাত জন পরিবেশনকারী নপুংসককে আদেশ করলেন রাণী বষ্টীকে সম্রাজ্ঞীর মুকুট পরিয়ে সেখানে নিয়ে আসতে| তিনি চাইছিলেন সভায় উপস্থিত গণ্যমান্য অতিথিদের রাণী বষ্টী তাঁর সৌন্দর্য প্রদর্শন করুন| কারণ রানী বষ্টী ছিলেন খুবই সুন্দরী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সপ্তম দিনের যখন রাজা আঙ্গুরের রস পান করে আনন্দিত ছিলেন, তখন তিনি মহূমন, বিস্থা, হর্বোণা, বিগ্থা, অবগথ, সেথর ও কর্ক্কস নামে যারা, অহশ্বেরশ রাজার সামনে সেবা করতেন এই সাত জন নপুংসককে আদেশ দিলেন,