Esther 1:11 — Compare Translations

6 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তারা লোকদের ও কর্মকর্তাদেরকে বষ্টী রাণীর সৌন্দর্য দেখাবার জন্য তাঁকে রাজমুকুট পরিয়ে বাদশাহ্‌র সাক্ষাতে আনয়ন করে; কেননা তিনি দেখতে সুন্দরী ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন রানি বষ্টীকে রাজমুকুট পরিয়ে তাঁর সামনে আনা হয়। রানি দেখতে সুন্দরী ছিলেন বলে রাজা অভিজাত লোকদের ও কর্মকর্তাদের সামনে তাঁর সৌন্দর্য দেখাতে চেয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহারা প্রজাদিগকে ও অধ্যক্ষদিগকে বষ্টী রাণীর সৌন্দর্য্য দেখাইবার জন্য তাঁহাকে রাজমুকুট পরাইয়া রাজার সাক্ষাতে আনয়ন করে; কেননা তিনি দেখিতে সুন্দরী ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাহারা প্রজাদিগকে ও অধ্যক্ষদিগকে বষ্টী রাণীর সৌন্দর্য দেখাইবার জন্য তাঁহাকে রাজমুকুট পরাইয়া রাজার সাক্ষাতে আনয়ন করে; কেননা তিনি দেখিতে সুন্দরী ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাদের আদেশ দিলেন যেন তারা রাণী বষ্টীকে রাজমুকুট পরিয়ে রাজার সামনে নিয়ে আসে। তাঁর ইচ্ছা, সমস্ত রাজপুরুষ ও অতিথিরা রাণীর অপরূপ রূপলাবণ্য দেখুক। রাজমহিষী বষ্টী ছিলেন প্রকৃতই পরমা সুন্দরী।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তারা প্রজাদের ও শাসনকর্তাদেরকে বষ্টী রাণীর সৌন্দর্য্য দেখাবার জন্য তাঁকে রাজমুকুট পরিয়ে রাজার সামনে আনে; কারণ তিনি দেখতে সুন্দরী ছিলেন।