Esther 1:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বষ্টী রাণী নপুংসকদের দ্বারা প্রেরিত বাদশাহ্র হুকুম অনুসারে আসতে সম্মত হলেন না; তাতে বাদশাহ্ অতিশয় ক্রুদ্ধ হলেন, তাঁর অন্তরে ক্রোধের আগুন জ্বলে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পরিচর্যাকারীরা যখন রাজার আদেশ জানাল তখন রানি বষ্টী আসতে রাজি হলেন না। এতে রাজা ভীষণ রেগে আগুন হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বষ্টী রাণী নপুংসকদের দ্বারা প্রেরিত রাজার আজ্ঞামতে আসিতে সম্মতা হইলেন না; তাহাতে রাজা অতিশয় ক্রুদ্ধ হইলেন, তাঁহার অন্তরে ক্রোধাগ্নি প্রজ্বলিত হইয়া উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বষ্টী রাণী নপুংসকদের দ্বারা প্রেরিত রাজার আজ্ঞামতে আসিতে সম্মত হইলেন না; তাহাতে রাজা অতিশয় ক্রুদ্ধ হইলেন, তাঁহার অন্তরে ক্রোধাগ্নি প্রজ্বলিত হইয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার সেবাকারীরা রাজার আদেশ রাণীকে জানালে পর রাণী বষ্টী আসতে রাজী হলেন না। এতে রাজা ভীষণ রেগে আগুন হয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র সেবাকারীরা বাদশাহ্র হুকুম রাণীকে জানালে পর রাণী বষ্টী আসতে রাজী হলেন না। এতে বাদশাহ্ ভীষণ রেগে আগুন হয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নপুংসকদের কাছে রাজার আদেশ শুনেও রাণী বষ্টী রাজার সামনে আসতে সম্মত হলেন না। ফলে সম্রাটের বুকে জ্বলে উঠল ক্রোধের আগুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রাজার ভৃত্যরা গিয়ে যখন রাণীকে তাঁর আদেশের কথা জানালো, তিনি রাজার সভায় আসতে রাজী হলেন না| এর ফলে রাজা খুবই ক্রুদ্ধ হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বষ্টী রাণী নপুংসকদের মাধ্যমে পাঠানো রাজার আদেশ মত আসতে রাজি হলেন না; তাতে রাজা খুব রেগে গেলেন, তাঁর মধ্যে রাগের আগুন জ্বলে উঠল।