Esther 1:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ কালজ্ঞ জ্ঞানীলোকদেরকে এই বিষয় বললেন; কেননা আইন ও রীতিনীতির বিষয়ে বিশেষজ্ঞ পুরুষ সকলের কাছে বাদশাহ্‌র এ রকম বলবার প্রথা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু আইন ও বিচার সম্বন্ধে দক্ষ লোকদের সঙ্গে রাজার পরামর্শ করবার নিয়ম ছিল বলে তিনি সেই পরামর্শদাতাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা কালজ্ঞ বিদ্বান্‌বর্গকে এই বিষয় কহিলেন; কেননা ব্যবস্থা ও রাজনীতিজ্ঞ পুরুষ সকলের কাছে রাজার এইরূপ বলিবার প্রথা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা কালজ্ঞ বিদ্বানবর্গকে এই বিষয় কহিলেন; কেননা ব্যবস্থা ও রাজনীতিজ্ঞ পুরুষ সকলের কাছে রাজার এইরূপ বলিবার প্রথা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন ও বিচার সম্বন্ধে দক্ষ লোকদের সংগে রাজার পরামর্শ করবার নিয়ম ছিল বলে তিনি সেই পরামর্শদাতাদের সংগে এই বিষয় নিয়ে কথা বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আইন ও বিচার সম্বন্ধে দক্ষ লোকদের সংগে বাদশাহ্‌র পরামর্শ করবার নিয়ম ছিল বলে তিনি সেই পরামর্শদাতাদের সংগে এই বিষয় নিয়ে কথা বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা রীতি অনুসারে আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষজ্ঞদের মতামত জানার জন্য তাঁদের ডেকে পাঠালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রচলিত প্রথা অনুযায়ী, রাজা বিধি ও শাস্তি সম্পর্কে বিচক্ষণ ব্যক্তিবর্গের সঙ্গে এ নিয়ে আলোচনা করলেন| কর্শনা, শেথর, অদ্মাখা, তর্শীশ, মেরস, মর্সনা, মমূখন প্রমুখ এই সাত জন পরামর্শদাতা ছিলেন রাজার খুবই ঘনিষ্ঠ এবং পারস্য ও মাদিয়ার সর্বাপেক্ষা উচ্চপদস্থ আধিকারিকবর্গ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা দিন সম্পর্কে জ্ঞানী লোকদেরকে এই বিষয় বললেন; কারণ আইন ও বিচার সম্মন্ধে জ্ঞানী লোক সবার কাছে রাজার এই রকম বলবার রীতি ছিল।