Esther 1:14 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কর্শনা, শেথর, অদ্মাথা তর্শীশ, মেরস, মর্সনা ও মমূখন, এঁরা তাঁর কাছে ছিলেন; এই সাত জন পারস্য ও মাদিয়া দেশের কর্মকর্তা বাদশাহ্র সান্নিধ্যে ছিলেন এবং রাজ্যের শ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যারা রাজার খুব কাছের ছিল তারা হল কর্শনা, শেথর, অদমাথা, তর্শীশ, মেরস, মর্সনা ও মমূখন, এই সাতজন পারস্য ও মাদিয়া দেশের অভিজাত কর্মকর্তাদের রাজার সামনে উপস্থিত হবার অধিকার ছিল এবং সাম্রাজ্যের মধ্যে সব বড়ো স্থান ছিল তাদের।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কর্শনা, শেথর, অদ্মাথা তর্শীশ, মেরস, মর্সনা ও মমূখন, ইহাঁরা তাঁহার নিকটে ছিলেন; এই সাত জন পারস্য ও মাদিয়া দেশের অধ্যক্ষ রাজার মুখদর্শন করিতেন, এবং রাজ্যের শ্রেষ্ঠ স্থানে উপবিষ্ট ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কর্শনা, শেথর, অদ্মাথা, তর্শীশ, মেরস, মর্সনা ও মমূখন, ইঁহারা তাঁহার নিকটে ছিলেন; এই সাত জন পারস্য ও মাদিয়া দেশের অধ্যক্ষ রাজার মুখদর্শন করিতেন, এবং রাজ্যের শ্রেষ্ঠ স্থানে উপবিষ্ট ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সব পরামর্শদাতাদের মধ্যে কর্শনা, শেথর, অদ্মাথা, তর্শীশ, মেরস, মর্সনা ও মমূখনের উপরে রাজা বেশী নির্ভর করতেন। রাজার সামনে পারস্য ও মাদিয়া দেশের এই সাতজন উঁচু পদের কর্মচারীদের উপস্থিত হবার অধিকার ছিল এবং রাজ্যের মধ্যে সব চেয়ে বড় স্থান ছিল তাঁদের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সব পরামর্শদাতাদের মধ্যে কর্শনা, শেথর, অদ্মাথা, তর্শীশ, মেরস, মর্সনা ও মমূখনের উপরে বাদশাহ্ বেশী ভরসা করতেন। বাদশাহ্র সামনে পারস্য ও মিডিয়া দেশের এই সাতজন উঁচু পদের কর্মচারীদের উপস্থিত হবার অধিকার ছিল এবং রাজ্যের মধ্যে সব চেয়ে বড় স্থান ছিল তাঁদের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বিশেষজ্ঞদের নাম ছিল: কর্শনা, শেথর, অদমাথা, তর্শীশ, মেরস, মর্সনা ও মমূখন-পারস্য ও মিডিয়া দেশের এই সাতজন রাজপুরুষ রাজ্যে উচ্চপদের অধিকারী ছিলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কর্শনা, শেথর, অদ্মাথা, তর্শীশ, মেরস, মর্সনা ও মমূখন, এরা তাঁর কাছে ছিলেন; এই সাত জন পারস্য ও মাদিয়া দেশের শাসনকর্ত্তা রাজার সামনে যেতেন এবং রাজ্যের শ্রেষ্ঠ জায়গার অধিকারী ছিলেন।