Esther 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ বললেন, বষ্টী রাণী নপুংসকদের দ্বারা প্রেরিত বাদশাহ্ জারেক্সের হুকুম মানে নি, অতএব ব্যবস্থানুসারে তার প্রতি কি কর্তব্য?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি জিজ্ঞাসা করলেন, “বিধান অনুসারে রানি বষ্টীর প্রতি কি করা উচিত? নপুংসকদের দ্বারা রাজা অহশ্বেরশ যে আদেশ রানিকে পাঠিয়েছিলেন তা তিনি মানেননি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[রাজা কহিলেন,] বষ্টী রাণী নপুংসকদের দ্বারা প্রেরিত অহশ্বেরশ রাজার আজ্ঞা মানে নাই, অতএব ব্যবস্থানুসারে তাহার প্রতি কি কর্ত্তব্য?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[রাজা কহিলেন,] বষ্টী রাণী নপুংসকদের দ্বারা প্রেরিত অহশ্বেরশ রাজার আজ্ঞা মানে নাই, অতএব ব্যবস্থানুসারে তাহার প্রতি কি কর্তব্য?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা জিজ্ঞাসা করলেন, “আইন অনুসারে রাণী বষ্টীর প্রতি কি করা উচিত? তাঁর সেবাকারীদের দ্বারা রাজা অহশ্বেরশ যে আদেশ রাণীকে পাঠিয়েছিলেন তা তিনি পালন করেন নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ জিজ্ঞাসা করলেন, “আইন অনুসারে রাণী বষ্টীর প্রতি কি করা উচিত? তাঁর সেবাকারীদের দ্বারা বাদশাহ্ জারেক্সেস যে হুকুম রাণীকে পাঠিয়েছিলেন তা তিনি পালন করেন নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা এই রাজপুরুষদের বললেনঃ আমি সম্রাট অহশ্বেরশ, রাজমহিষী বষ্টীর কাছে আমার পরিচারকদের মাধ্যমে একটি আদেশ পাঠিয়েছিলাম কিন্তু তিনি আমার আদেশ অমান্য করেছেন। এখন আইন অনুসারে তাঁর প্রতি আমাদের কি করা উচিত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তাঁদের জিজ্ঞেস করলেন, “বিধি অনুযায়ী রাণী বষ্টীকে কি শাস্তি দেওয়া যেতে পারে? কারণ রাজা অহশ্বেরশের যে আদেশ নপুংসক ভৃত্যরা তাঁর কাছে নিয়ে গিয়েছিল তা তিনি পালন করেন নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
[রাজা বললেন,] “বষ্টী রাণী নপুংসকদের মাধ্যমে পাঠানো অহশ্বেরশ রাজার আদেশ মানে নি, অতএব আইন অনুসারে তার প্রতি কি করা উচিত?”