Esther 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মমূখন বাদশাহ্‌র ও কর্মকর্তাদের সাক্ষাতে উত্তর করলেন, বষ্টী রাণী যে কেবল বাদশাহ্‌র কাছে অপরাধ করেছেন তা নয়, কিন্তু বাদশাহ্‌ জারেক্সের অধীন সমস্ত প্রদেশের সমস্ত কর্মকর্তাদের ও লোকের কাছে অপরাধ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা এবং উঁচু পদের কর্মকর্তাদের সাক্ষাতে মমূখন বললেন, “রানি বষ্টী অন্যায় করেছেন, কেবল রাজার বিরুদ্ধে নয় কিন্তু রাজা অহশ্বেরশের অধীন সমস্ত রাজ্যের উঁচু পদের কর্মকর্তাদের ও সেখানকার লোকদের বিরুদ্ধে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মমূখন রাজার ও অধ্যক্ষদের সাক্ষাতে উত্তর করিলেন, বষ্টী রাণী যে কেবল মহারাজের কাছে অপরাধ করিয়াছেন, তাহা নয়, কিন্তু অহশ্বেরশ রাজার অধীন সমস্ত প্রদেশের সমস্ত অধ্যক্ষের ও সমস্ত লোকের কাছে অপরাধ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মমূখন রাজার ও অধ্যক্ষদের সাক্ষাতে উত্তর করিলেন, বষ্টী রাণী যে কেবল মহারাজের কাছে অপরাধ করিয়াছেন, তাহা নয়, কিন্তু অহশ্বেরশ রাজার অধীন সমস্ত প্রদেশের সমস্ত অধ্যক্ষের ও সমস্ত লোকের কাছে অপরাধ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা ও উঁচু পদের কর্মচারীদের সামনে মমূখন উত্তরে বললেন, “রাণী বষ্টী যে কেবল রাজার বিরুদ্ধে অন্যায় করেছেন তা নয়, কিন্তু রাজা অহশ্বেরশের সমস্ত উঁচু পদের কর্মচারী ও সমস্ত বিভাগের সমস্ত লোকদের বিরুদ্ধে অন্যায় করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ ও উঁচু পদের কর্মচারীদের সামনে মমূখন জবাবে বললেন, “রাণী বষ্টী যে কেবল বাদশাহ্‌র বিরুদ্ধে অন্যায় করেছেন তা নয়, কিন্তু বাদশাহ্‌ জারেক্সেসের সমস্ত উঁচু পদের কর্মচারী ও সমস্ত বিভাগের সমস্ত লোকদের বিরুদ্ধে অন্যায় করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন মমুখন রাজা ও রাজপুরুষদেরর সামনে ঘোষণা করে বললেন, মহারাণী বষ্টী কেবলমাত্র রাজাকেই অপমান করেন নি, অপমান করেছেন তাঁর রাজকর্মচারীদের, এমন কি সাম্রাজ্যের সমস্ত প্রজাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আধিকারিক মমূখন অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে রাজাকে বললেন: “রাণী বষ্টী রাজার প্রতি অন্যায় করেছেন এবং রাজা অহশ্বেরশের সাম্রাজ্যের সমস্ত রাজ্যের সকল নেতা ও লোকদের প্রতি অন্যায় করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মমূখন রাজার ও শাসনকর্ত্তাদের সামনে উত্তর করলেন, “রাণী বষ্টী যে কেবল মহারাজের কাছে অন্যায় করেছেন, তা নয়, কিন্তু রাজা অহশ্বেরশের অধীন সমস্ত দেশের সমস্ত শাসনকর্ত্তার ও সমস্ত লোকের কাছে অপরাধ করেছেন।