Esther 1:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা রাণীর এই কাজের কথা সমস্ত স্ত্রীলোকের মধ্যে রটে যাবে; সুতরাং বাদশাহ্ জারেক্স বষ্টী রাণীকে তাঁর সম্মুখে আসতে হুকুম করলেও তিনি আসলেন না, এই কথা শুনলে তারা নিজ নিজ স্বামীকে অবজ্ঞা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রানির এরকম ব্যবহার সমস্ত স্ত্রীলোকদের মধ্যে জানাজানি হয়ে যাবে এবং তারা তাদের স্বামীদের তুচ্ছ করে বলবে, ‘রাজা অহশ্বেরশ আদেশ দিয়েছিলেন যেন রানি বষ্টীকে তাঁর সামনে আনা হয়, কিন্তু তিনি আসলেন না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা রাণীর এই কর্ম্মের কথা সমস্ত স্ত্রীলোকের মধ্যে রটিয়া যাইবে; সুতরাং অহশ্বেরশ রাজা বষ্টী রাণীকে আপনার সম্মুখে আনিতে আজ্ঞা করিলেও তিনি আসিলেন না, এই কথা শুনিলে তাহারা সচক্ষে আপন আপন স্বামীকে অবজ্ঞা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা রাণীর এই কর্মের কথা সমস্ত স্ত্রীলোকের মধ্যে রটিয়া যাইবে; সুতরাং অহশ্বেরশ রাজা বষ্টী রাণীকে আপনার সম্মুখে আসিতে আজ্ঞা করিলেও তিনি আসিলেন না, এই কথা শুনিলে তাহারা স্বচক্ষে আপন আপন স্বামীকে অবজ্ঞা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাণীর এই রকম ব্যবহারের কথা সমস্ত স্ত্রীলোকদের মধ্যে জানাজানি হয়ে যাবে এবং তারা তাদের স্বামীদের তুচ্ছ করে বলবে, ‘রাজা অহশ্বেরশের সামনে যাবার জন্য আদেশ পেয়েও রাণী বষ্টী তাঁর সামনে যান নি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাণীর এই রকম ব্যবহারের কথা সমস্ত স্ত্রীলোকদের মধ্যে জানাজানি হয়ে যাবে এবং তারা তাদের স্বামীদের তুচ্ছ করে বলবে, ‘বাদশাহ্ জারেক্সেসের সামনে যাবার জন্য হুকুম পেয়েও রাণী বষ্টী তাঁর সামনে যান নি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহারাণী যা করেছেন সে কথা শোনামাত্রই রাজ্যের সমস্ত মহিলা তাদের স্বামীদের তুচ্ছজ্ঞান করবে। তারা বলবে, সম্রাট অহশ্বেরশ মহারাণী বষ্টীকে তাঁর কাছে আসার আদেশ দিয়েছিলেন কিন্তু রাণী সেই আদেশ অমান্য করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ সাম্রাজ্যের অন্যান্য নারীরা এই ঘটনার কথা জানার পর, তারাও তাদের স্বামীদের নির্দেশ অমান্য করবে| আর তখন প্রশ্ন করলে তারা সকলেই রাণী বষ্টীর দৃষ্টান্ত দিয়ে বলবে, ‘রাজা অহশ্বেরশের রানী বষ্টীকে তাঁর সামনে আসতে আদেশ করেছিলেন কিন্তু তিনি তা করতে অস্বীকার করেছিলেন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ রাণীর এই কাজের কথা সমস্ত স্ত্রীলোকদের মধ্যে জানাজানি হয়ে যাবে; সুতরাং রাজা অহশ্বেরশ বষ্টী রাণীকে নিজের সামনে আনতে আদেশ দিলেও তিনি আসলেন না, এই কথা শুনলে তারা নিজের চোখে তাদের স্বামীকে তুচ্ছজ্ঞান করবে।