Esther 1:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পারস্য ও মাদিয়ার যে কুলীন মহিলারা রাণীর এই কাজের সংবাদ শুনলেন, তাঁরা আজই বাদশাহ্র সকল কর্মকর্তাকে ঐরূপ বলবেন, তাতে অতিশয় অবমাননা ও ক্রোধ জন্মাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পারস্য ও মাদিয়ার সম্মানিতা স্ত্রীলোকেরা রানির এই ব্যবহারের কথা শুনে রাজার উঁচু পদের কর্মকর্তাদের সঙ্গে একইরকম ব্যবহার করবেন। এতে অসম্মান ও অনৈক্যের কোনও শেষ হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পারস্যের ও মাদিয়ার যে কুলীনা মহিলারা রাণীর এই কার্য্যের সমাচার শুনিলেন, তাঁহারা অদ্যই রাজার সকল অধ্যক্ষকে ঐরূপ বলিবেন, তাহাতে অতিশয় অবমাননা ও ক্রোধ জন্মিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পারস্যের ও মাদিয়ার যে কুলীনা মহিলারা রাণীর এই কার্যের সমাচার শুনিলেন, তাঁহারা অদ্যই রাজার সকল অধ্যক্ষকে ঐরূপ বলিবেন, তাহাতে অতিশয় অবমাননা ও ক্রোধ জন্মিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পারস্য ও মাদিয়ার সম্মানিতা স্ত্রীলোকেরা রাণীর এই ব্যবহারের কথা শুনে আজই তাঁদের স্বামীদের সংগে একই রকম ব্যবহার করবেন। এতে অসম্মান ও ঝগড়া-বিবাদ বেড়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পারস্য ও মিডিয়ার সম্মানিতা স্ত্রীলোকেরা রাণীর এই ব্যবহারের কথা শুনে আজই তাঁদের স্বামীদের সংগে একই রকম ব্যবহার করবেন। এতে অসম্মান ও ঝগড়া-বিবাদ বেড়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন পারস্য ও মিডিয়ার রাজপুরুষদের স্ত্রীরা রাণীর এই আচরণের কথা শুনবে তখন তারাও তাদের স্বামীদের ঐ রকম কথা বলবে। এইভাবে স্ত্রীরা আর স্বামীদের সম্মান দেবে না এবং স্বামীরা স্ত্রীদের উপর ক্রুদ্ধ হয়ে উঠবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পারস্য ও মাদিয়ার গণ্যমান্য ব্যক্তিদের স্ত্রীরা রাণীর এই ব্যবহার স্বচক্ষে দেখলেন| এর দ্বারা প্রভাবিত হয়ে তাঁরাও এবার রাজার আধিকারিকদের সঙ্গে এই একই ব্যবহার করবেন এবং ফলতঃ গৃহবিবাদ ও অশান্তির সূচনা হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পারস্য ও মাদিয়ার সম্মানিতা স্ত্রীলোকেরা রাণীর এই কাজের খবর শুনলেন, তাঁরা আজই রাজার সব শাসনকর্তাকে ঐরকম বলবেন, তাতে খুব অসম্মান ও রাগ জন্মাবে।