Esther 1:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ যে হুকুম দেবেন, তা যখন তাঁর বিরাট রাজ্যের সর্বত্র প্রচারিত হবে, তখন সমস্ত স্ত্রীলোক ক্ষুদ্র বা মহান, নিজ নিজ স্বামীকে সম্মান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার এই আদেশ যখন তাঁর বিরাট সাম্রাজ্যের সব জায়গায় ঘোষিত হবে তখন সাধারণ থেকে সম্মানিতা সমস্ত স্ত্রীলোকেরা তাদের স্বামীদের সম্মান করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মহারাজ যে আজ্ঞা দিবেন, তাহা যখন তাঁহার বৃহৎ রাজ্যের সর্ব্বত্র প্রচারিত হইবে, তখন সমস্ত স্ত্রীলোক ক্ষুদ্র কি মহান্ আপন আপন স্বামীকে মর্য্যাদা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মহারাজ যে আজ্ঞা দিবেন, তাহা যখন তাঁহার বৃহৎ রাজ্যের সর্বত্র প্রচারিত হইবে, তখন সমস্ত স্ত্রীলোক ক্ষুদ্র কি মহান আপন আপন স্বামীকে মর্যাদা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার এই আদেশ যখন তাঁর বিরাট রাজ্যের সব জায়গায় ঘোষণা করা হবে তখন সাধারণ থেকে সম্মানিতা সমস্ত স্ত্রীলোকেরা তাদের স্বামীদের সম্মান করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র এই হুকুম যখন তাঁর বিরাট রাজ্যের সব জায়গায় ঘোষণা করা হবে তখন সাধারণ থেকে সম্মানিতা সমস্ত স্ত্রীলোকেরা তাদের স্বামীদের সম্মান করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার এই রাজাজ্ঞা সমগ্র রাজ্যে ঘোষিত হলে ধনী বা দরিদ্র প্রত্যেক স্ত্রী তাদের স্বামীকে যথাযথ সম্মান দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার এই আদেশ যখন তাঁর সুবিস্তৃত সাম্রাজ্যে ঘোষণা করা হবে একমাত্র তখনই সবচেয়ে গণ্যমান্য থেকে একেবারে তুচ্ছ সমস্ত মহিলারা তাদের স্বামীকে শ্রদ্ধা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহারাজ যে আদেশ দেবেন, তা যখন তাঁর বিরাট রাজ্যের সব জায়গায় প্রচারিত হবে, তখন সমস্ত স্ত্রীলোক ছোট কি বড় নিজের নিজের স্বামীকে সম্মান করবে।”