Esther 1:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি এক এক প্রদেশের অক্ষরানুসারে ও এক এক জাতির ভাষা অনুসারে বাদশাহ্র অধীন সমস্ত প্রদেশে এরকম পত্র পাঠালেন, “প্রত্যেক পুরুষ নিজ নিজ বাড়িতে কর্র্তৃত্ব করুক ও স্বজাতীয় ভাষায় এই কথা প্রচার করুক।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর সাম্রাজ্যের সব জায়গায় প্রত্যেকটি রাজ্যের অক্ষরানুসারে ও প্রত্যেকটি জাতির ভাষানুসারে চিঠি পাঠিয়ে দিলেন যে, প্রত্যেক পুরুষ তার নিজের বাড়ির উপর কর্তৃত্ব করুক ও স্বজাতীয় ভাষায় তা প্রচার করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি এক এক প্রদেশের অক্ষরানুসারে ও এক এক জাতির ভাষানুসারে রাজার অধীন সমস্ত প্রদেশে এইরূপ পত্র পাঠাইলেন, “ প্রত্যেক পুরুষ আপন আপন গৃহে কর্ত্তৃত্ব করুক, ও স্বজাতীয় ভাষায় ইহা প্রচার করুক।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি এক এক প্রদেশের অক্ষরানুসারে ও এক এক জাতির ভাষানুসারে রাজার অধীন সমস্ত প্রদেশে এইরূপ পত্র পাঠাইলেন, “প্রত্যেক পুরুষ আপন আপন গৃহে কর্তৃত্ব করুক, ও স্বজাতীয় ভাষায় ইহা প্রচার করুক।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁর রাজ্যের সব জায়গায় প্রত্যেকটি বিভাগের অক্ষর ও প্রত্যেকটি জাতির ভাষা অনুসারে চিঠি পাঠিয়ে দিলেন যে, প্রত্যেকটি পুরুষ তার নিজের বাড়ীর কর্তা হোক এবং তার পরিবারে তার নিজের ভাষা ব্যবহার করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁর রাজ্যের সব জায়গায় প্রত্যেকটি বিভাগের অক্ষর ও প্রত্যেকটি জাতির ভাষা অনুসারে চিঠি পাঠিয়ে দিলেন যে, প্রত্যেকটি পুরুষ তার নিজের বাড়ীর কর্তা হোক এবং তার পরিবারে তার নিজের ভাষা ব্যবহার করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেক প্রদেশের ভাষা ও লিপি অনুসারে সাম্রাজ্যের সর্বত্র এই রাজাদেশ ঘোষিত হলঃ প্রত্যেক গৃহে স্বামীই হবে গৃহকর্তা ও গৃহের চূড়ান্ত ক্ষমতা থাকবে তারই হাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহশ্বেরশ তাঁর রাজ্যের প্রতিটি অঞ্চলে প্রতিটি ভাষায় চিঠি পাঠালেন যে প্রত্যেকটি পুরুষ তার পরিবারের শাসক হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি এক এক দেশের অক্ষর অনুসারে ও এক এক জাতির ভাষা অনুসারে রাজার অধীন সমস্ত দেশে এই রকম চিঠি পাঠালেন, প্রত্যেক পুরুষ নিজের নিজের বাড়িতে কর্তৃত্ব করুক ও নিজের ভাষায় এটা প্রচার করুক।