Esther 1:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর রাজত্বের তৃতীয় বছরে তাঁর সমস্ত নেতা ও কর্মকর্তাদের জন্য একটি ভোজ প্রস্তুত করলেন; পারস্য ও মাদিয়া দেশের বিক্রমশালী লোকেরা, প্রধানেরা ও প্রদেশের শাসনকর্তারা তাঁর সাক্ষাতে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাঁর রাজত্বের তৃতীয় বছরে অভিজাত লোকদের ও কর্মকর্তাদের জন্য এক ভোজের আয়োজন করলেন। পারস্য ও মাদিয়া দেশের সেনাপতিরা, অভিজাত লোকেরা ও রাজ্যের উঁচু পদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজ-সিংহাসনে উপবিষ্ট হইয়া আপন রাজত্বের তৃতীয় বৎসরে আপনার সমস্ত অধ্যক্ষ ও দাসগণের জন্য এক ভোজ প্রস্তুত করিলেন; পারস্য ও মাদিয়া দেশের বিক্রমী লোকেরা, প্রধানেরা ও প্রদেশাধ্যক্ষেরা তাঁহার সাক্ষাতে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপন রাজত্বের তৃতীয় বৎসরে আপনার সমস্ত অধ্যক্ষ ও দাসগণের জন্য এক ভোজ প্রস্তুত করিলেন; পারস্য ও মাদিয়া দেশের বিক্রমী লোকেরা, প্রধানেরা ও প্রদেশাধ্যক্ষেরা তাঁহার সাক্ষাতে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর রাজত্বের তৃতীয় বছরে তিনি তাঁর সব উঁচু পদের লোকদের ও কর্মকর্তাদের জন্য একটা ভোজ দিলেন। তাঁদের মধ্যে ছিলেন পারস্য ও মাদিয়া দেশের সেনাপতিরা, গণ্যমান্য লোকেরা ও বিভাগগুলোর উঁচু পদের কর্মচারীরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর রাজত্বের তৃতীয় বছরে তিনি তাঁর সব উঁচু পদের লোকদের ও কর্মকর্তাদের জন্য একটা মেজবানী দিলেন। তাঁদের মধ্যে ছিলেন পারস্য ও মিডিয়া দেশের সেনাপতিরা, গণ্যমান্য লোকেরা ও বিভাগগুলোর উঁচু পদের কর্মচারীরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর রাজত্বকালের তৃতীয় বৎসরে তিনি সমস্ত অধ্যক্ষ ও রাজপুরুষদের জন্য ভোজের আয়োজন করলেন। পারস্য ও মিডিয়া দেশের সমস্ত সৈন্যাধ্যক্ষ, প্রদেশগুলির শাসনকর্তা এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা এই ভোজে উপস্থিত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অহশ্বেরশের রাজত্বের তৃতীয় বছরে তিনি তাঁর আধিকারিক ও নেতাদের জন্য একটি ভোজসভার আয়োজন করেছিলেন| পারস্য ও মাদিয়ার সেনাবাহিনীর প্রধান সহ সমস্ত গুরুত্বপূর্ণ নেতা ও প্রশাসকরা সেই সভায় উপস্থিত ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর রাজত্বের তৃতীয় বছরে নিজের সমস্ত শাসনকর্ত্তা ও দাসদের জন্য এক ভোজ তৈরী করলেন। পারস্য ও মাদিয়া দেশের সেনাপতিরা, রাজপুত্রেরা ও প্রদেশের শাসনকর্তারা তাঁর সামনে উপস্থিত হলেন।